সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর : দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতার পরে এবার বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ। স্বাভাবিকভাবেই নির্বাচকদের আতস কাঁচের তলায় তো বটেই বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে ৪-১ ম্যাচে দুরমুশ করার পরে আগামী ১০ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় ভারত টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে প্রোটিয়াসদের বিরুদ্ধে। বেঙ্গালুরুর পঞ্চম ম্যাচের আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে গেলেও বেঙ্গালুরুতে যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসেন ভারতীয় পেস বোলাররা তার ফলে বোলিংয়ের ক্ষেত্রে অনেক বিকল্প তৈরি হয়েছে ভারতীয় শিবিরে । পঞ্চম ম্যাচেও অক্ষর-রবি বিষ্ণই জুটি কৃপণ বোলিং করার পাশাপাশি উইকটও তুলে নেন। চোটের কারণে বিশ্বকাপে দলে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে নিজের কার্যকারিতা প্রমাণ করে দিয়েছেন অক্ষর প্যাটেল। বেঙ্গালুরুতে পঞ্চম ম্যাচে ব্যাটে ও বলে দুরন্ত পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অক্ষর প্যাটেল। টি-টোয়েন্টি সিরিজের দলে অক্ষরের না থাকা অপ্রত্যাশিত। তবে ১৭ সদস্যের সাউথ আফ্রিকান সিরিজের টি-টোয়েন্টি দলে অক্ষর প্যাটেল না থাকলেও দলে ঢুকে পড়েছেন বিশ্বকাপ দলের দুই সফল স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। একইভাবে শেষ সিরিজে একটি টি টোয়েন্টি ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিয়েও প্রসিধ কৃষ্ণা দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি। তাঁর বদলে দলে ঢুকে পড়েছেন ভারতীয় জাতীয় দলের প্রথম একাদশের অন্যতম তারকা মোহাম্মদ সিরাজ। ফলে বেঙ্গালুরুতে যতই ডেথ ওভারে দুর্দান্ত বল করে সিরিজে ৪-১ ব্যবধান গড়ে দেন আর্শদীপ সিং ও মুকেশ কুমার, দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দলে জায়গা পাওয়া নিয়ে প্রত্যেকটি লড়াই করতে হবে, দলে কারও স্থানই নিশ্চিত নয়। অন্যদিকে টি টোয়েন্টি দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকলেও ভারতের ব্যাটিং লাইনআপ ও শক্তিশালী হচ্ছে শুভমান গিলের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের ফলে। সবমিলিয়ে কয়েকজন তারকা না থাকলেও সূর্য কুমার যাদবের হাতে প্রচুর বিকল্প, সমস্যা ওরয়েছে। সমস্যা হবে প্রথম একাদশ নির্বাচন করা নিয়ে। উইকেট রক্ষক হিসাবে জিতেশ শর্মা ব্যাটে রান পাওয়া ঈশান কিষানের স্থান ও অনিশ্চিত। এখন দেখার, অধিনায়ক হিসেবে নিজের অভিষেকলগ্নে সূর্য কুমার যাদব ঘরের মাটিতে যেভাবে নিজের তাস সাজিয়ে অবলীলায় সিরিজ জিতেছেন সেভাবেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তার সাফল্য আসে কিনা।
টি টোয়েন্টি সিরিজ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম দল চয়ন করাই সমস্যা


More Stories
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব
ফুটবলে সাফল্য ভারতের : পানামার কোচের পরামর্শ