Home » IPL2024: খেলা চালিয়ে যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলির এই বিশ্বকাপজয়ী সতীর্থ

IPL2024: খেলা চালিয়ে যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলির এই বিশ্বকাপজয়ী সতীর্থ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ডিসেম্বর: আইপিএলে নিজের ভবিষ্যত স্থির করে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল।  যতদিন হাঁটাচলা করার ক্ষমতা থাকবে, ততদিন তিনি আইপিএলে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ভারতীয় ক্রিকেটের সব থেকে বর্ণময় লিগে খেলে যেতে চান তিনি। পাশাপাশি এই প্রতিযোগিতাকে বিশ্বের সেরা বলেও আখ্যা দিয়েছেন বিরাট কোহলির এই বিশ্বকাপজয়ী সতীর্থ।

আরও পড়ুন: ISL 2023-24: ওড়িশার বিরুদ্ধে বদলা নয়, ভালো ফুটবল খেলা লক্ষ্য মোহনবাগান কোচের

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নামবেন ম্যাক্সওয়েল। তবে এখন নিজের দেশের টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে ব্যস্ত অস্ট্রেলিয়ার এই মারকাটারি ক্রিকেটার। মেলবোর্ন স্টার্সের হয়ে তাঁকে খেলতে দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি বলছেন, “আমার দেখা সেরা ক্রিকেট প্রতিযোগিতা হল আইপিএল। যতদিন হাঁটার ক্ষমতা থাকবে, ততদিন আমি এই টুর্নামেন্ট খেলে যাব।” কেন এই প্রতিযোগিতাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অজি অলরাউন্ডার? সেটাও স্পষ্ট করেছেন তিনি। ম্যাড ম্যাক্সের কথায়, “আইপিএল আমার পেশাদার ক্রিকেট জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।  আইপিএলে যাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি, তারা আমার ক্রিকেট ক্যারিয়ারে গভীর ছাপ ফেলেছে। তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে দুটো মাস একসঙ্গে সময় কাটানো, খেলা, খেলা দেখা পৃথিবীর যে কোনও ক্রিকেটারের কাছেই ভাগ্যের।”

আরও পড়ুন: SOURAV-VIRAT CONTROVERSY: বিরাটকে নেতৃত্ব থেকে  সরানো নিয়ে ফের মুখ খুললেন সৌরভ

আইপিএলে বিরাট কোহলির দলের হয়ে গত দু’বছর খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। খেলেছেন মোট ৪২ ম্যাচ। তাঁর ব্যাট থেকে এসেছে ১২১৪ রান। ২০১২ সাল থেকে আইপিএল খেলছেন ম্যাক্সি। দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা শুরু করেছিলেন। তখন থেকেই তিনি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ক্রিকেটার। ২০১৪ সালে তিনি যোগ দেন পঞ্জাবে। সেখানেও নিজেকে প্রমাণ করেছিলেন অজি অলরাউন্ডার। ২০২১ সালে প্রীতি জিন্টার দল থেকে চলে যান আরসিবিতে। ১৪.২৫ কোটি টাকায় অজি অলরাউন্ডারকে কিনেছিল বিরাটের দল। সে মরশুমে ১৫ ম্যাচে ৫১৩ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। স্ট্রাইক রেট ছিল ১৪৪.১০। গতবারও ১১ কোটি টাকায় তাঁকে রিটেইন করে আরসিবি। গত মরশুমে ১৪ ম্যাচে করেছেন ৪০০ রান। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ইনিংস এখনও চোখে লেগে রয়েছে ক্রিকেট মহলের।

About Post Author