Home » ফের জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর, গুলিবিদ্ধ পুলিশকর্মী

ফের জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর, গুলিবিদ্ধ পুলিশকর্মী

সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: ফের জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শনিবার শ্রীনগরে এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। যার জেরে গুরুতর জখম হয়েছেন ওই পুলিশকর্মী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অন্যদিকে, জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

আরও পড়ুন   শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ, একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার শ্রীনগরের বেমিনায় মহম্মদ হাফিজ চাদ নামক এক পুলিশকর্মীর উপরে হামলা চালায় জঙ্গিরা। উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার কারনাহের বাসিন্দা তিনি। গুলিবিদ্ধ ওই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই পুলিশকর্মীর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। এদিন শ্রীনগরের হামদিয়ায় ওই পুলিশকর্মীর উপরে জঙ্গিরা আচমকাই হামলা চালায়। হামলার খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী।

 

এখনও পর্যন্ত তল্লাশি জারি রয়েছে রয়েছে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে অক্টোবর মাসে এক পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে লস্কর-ই-তৈবা জঙ্গিরা। ওই পুলিশকর্মী ক্রিকেট খেলছিলেন, সেই সময় তার উপরে হামলা চালায় লস্কর জঙ্গিরা। তাঁর চোখ, ঘাড় ও তলপেটে গুলি করে জঙ্গিরা। গত বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে তাঁর মৃত্যু হয়।

About Post Author