স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ডিসেম্বর: এএফসি কাপের (AFC CUP) ম্যাচ খেলতে মালদ্বীপে তারকাহীন মোহনবাগান। মালদ্বীপ উড়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। সোমবার তাদের সামনে প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মাজিয়া (Maziya)। তবে এই ম্যাচটির এখন আর কোনও গুরুত্ব নেই। কারণ গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে হেরে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে মোহনবাগান। তাই নিয়মরক্ষার ম্যাচকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ মোহন শিবির।

আরও পড়ুন: ISL2023-24: অসংখ্য গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত, যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল
রবিবার দলের সঙ্গে যাননি দলের হেড কোচ জুয়ান ফেরান্দো। মাজিয়া ম্যাচে দলের দায়িত্বে থাকবেন জুয়ানের সহকারী ক্লিফোর্ড মিরান্ডা। দলের সঙ্গে গিয়েছেন গোলরক্ষক কোচ অভিজিৎ মণ্ডল। শুধু কোচ নন, দলের সঙ্গে যাননি কোনও তারকা ফুটবলারও। চোট রয়েছে দলের তারকা ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতোস ও মিডফিল্ডার হুগো বুমোর।তাঁরা দলের সঙ্গে যাননি। এমনকি নিয়ে যাওয়া হয়নি বাকি চার বিদেশিকেও। কলকাতা লিগে দলের হয়ে খেলা ফুটবলারদের নিয়ে যাওয়া হয়েছে মালদ্বীপে। দলে সুযোগ পেয়েছেন সুমিত রাঠি, অভিষেক সূর্যবংশী, ফারদিন আলি মোল্লা-সহ একাধিক তরুণ ফুটবলার। দলের অধিনায়ক শুভাশিস বসুকেও নিয়ে যাওয়া হয়নি দলের সঙ্গে।

আরও পড়ুন: EPL2023-24: সালাহর ২০০ গোলের দিনে পিছিয়ে পড়েও দুরন্ত জয় লিভারপুলের, ঘরের মাঠে বিপর্যস্ত ইউনাইটেড
মোহনবাগান দল এখন মিনি হাসপাতাল। আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়েছেন একাধিক তারকা। চোট পেয়েছেন অনিরুদ্ধ থাপা, আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্সরা। ওই ম্যাচে ০-২ গোলে পিছিয়ে পড়েও ড্র করে মোহনবাগান। এখন মোহনবাগানের লক্ষ্য চোট পাওয়ায় ফুটবলারদের দ্রুত সুস্থ করা। আগামী শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে খেলা রয়েছে মোহনবাগানের। প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ড্র করার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। তাই চোট পাওয়া ফুটবলারদের দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি। তাঁরা মোহন কোচের নেতৃত্বে দীর্ঘক্ষণ অনুশীলন করেন। জানা গিয়েছে খুব শীঘ্রই শহরে আসতে চলেছেন মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টোনিও লোপেজ হাবাস।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে