স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ ডিসেম্বর: চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে একই দিনে মাঠে নেমেছিল প্যারিস সঁ জা (PSG) ও বার্সেলোনা (Barcelona)। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে মাঠ ছাড়া হল না লিওনেল মেসির পুরনো দুই দলের। একদিকে গ্রুপের সব থেকে দুর্বল দল রয়্যাল আন্টওয়ার্পের বিরুদ্ধে হারতে হল বার্সেলোনাকে। অন্যদিকে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ড্র করল পিএসজি। তবে ৩ পয়েন্ট না পেলেও প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে অসুবিধে হয়নি তাদের। প্রি কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পর্তুগালের ক্লাব পোর্তোও।

গ্রুপের লাস্ট বয় আন্টওয়ের্পের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ৫ ম্যাচের ৪ টি জিতে ইতিমধ্যে নকআউট পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেলে জাভির দল। ফলে এই ম্যাচ ছিল তাদের কাছে নিয়মরক্ষার। তবে গ্রুপের লাস্ট বয় ও আন্টওয়ার্পের বিরুদ্ধে হোঁচট খাওয়া বার্সার মত প্রথম সারির ক্লাবের কাছে কখনই কাঙ্ক্ষিত নয়। তবে আয়োজক দলের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়ে স্পেনের ক্লাবটি। আন্টওয়ের্পকে এগিয়ে দেন আর্থার ভেরমিরান। বার্সেলোনাকে খেলায় সমতা ফেরান ফেরান টরেস। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় আন্টওয়ের্প। ভিনসেন্ট জানসেন এবার গোল করেন। খেলার শেষ দিকে বার্সারকে সমতা ফেরান মার্ক গুইয়ু। একটা সময় মনে হচ্ছিল খেলা অমীমাংসিত শেষ হবে। কিন্তু তৃতীয় বারের জন্য এগিয়ে যায় আন্টওয়ের্প। গোল করেন জর্জ ইলেনিখেনা। সেখান থেকে খেলায় ফেরার সময় পায়নি বার্সা।
What a night for Antwerp ❤️????#UCL pic.twitter.com/etwlbEOKRR
— UEFA Champions League (@ChampionsLeague) December 13, 2023
আরও পড়ুন: আইপিএলে আগামী মরশুমের অধিনায়ক ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের, কে দেবেন দলকে নেতৃত্ব?
অন্য একটি খেলায় ডর্টমুন্ডে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। একাধিক সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি দু’দল। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে এগিয়ে যায় ডর্টমুন্ড। পিএসজি রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল করেন করিম আদেয়েমি। যদিও বেশি ক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ডর্টমুন্ড। ৫৭ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় পিএসজি। কিলিয়ান এমবাপের পাস থেকে গোল করেন ওয়ারেন জাইরে-এমেরি। এই গোলের ফলে নয়া নজির গড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সব থেকে তরুণ ফরাসি গোলদাতা হলেন তিনি। মাত্র ১৭ বছর ২৮০ দিন বয়সে গোল করেছেন এমেরি।
Dortmund ???? group winners ????#UCL pic.twitter.com/ICYwRCn80r
— UEFA Champions League (@ChampionsLeague) December 14, 2023
এইচ গ্রুপ থেকে আগেই নকআউটে পৌঁছে গিয়েছিল ডর্টমুন্ড। লড়াই ছিল দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার। সেই লড়াই ছিল পিএসজির সঙ্গে এসি মিলানের। শেষ ম্যাচে নিউক্যাসেলকে হারিয়ে সেই লড়াই আরও জমিয়ে দিয়েছিল এসি মিলান। এসি মিলানের পয়েন্ট দাঁড়ায় ৬ ম্যাচে ১১। ডর্টমুন্ড জিতলে বিদায় নিতে হত পিএসজিকে। সেই পরিস্থিতিতে খেলা ড্র হওয়ায় ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেল পিএসজি।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক