Home » আইপিএলে আগামী মরশুমের অধিনায়ক ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের, কে দেবেন দলকে নেতৃত্ব?

আইপিএলে আগামী মরশুমের অধিনায়ক ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের, কে দেবেন দলকে নেতৃত্ব?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ ডিসেম্বর: আইপিল শুরু হতে বাকি এখনও বেশ কয়েক মাস। তবে তার আগে দলের নেতা বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তিনি খেলতে না পারায় দলের নেতৃত্ব ভার দেওয়া হয় নীতিশ রানাকে। তবে চলতি বছর বিশ্বকাপের আগে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন শ্রেয়স। আগামী মরশুমের তাঁর কাধেই দলের দায়িত্বভার তুলে দিল কেকেআর ম্যানেজমেন্ট। তাঁর সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে গতবারের অধিনায়ক নীতিশ রানাকে।

আরও পড়ুন    ISL: পেনাল্টি থেকে জোড়া গোল হজম, দক্ষিণী ডার্বিতে হার সুনীলদের বেঙ্গালুরুর 

বৃহস্পতিবার দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, ‘‘ গত মরশুমে চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স। এটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এ বার শ্রেয়স খেলবেন। আমরা খুশি হয়ে জানাচ্ছি যে নেতৃত্বে আবার দেখা যাবে শ্রেয়সকে। চোট সারিয়ে জাতীয় দলে ওনার প্রত্যাবর্তন দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’ পাশাপাশি গতবারের অধিনায়কের প্রশংসা করেন তিনি। বেঙ্কি বলেছেন,“গত মরশুমে হটাৎ করে দায়িত্ব দেওয়া হয় নীতিশকে। ওনার কাজটি কঠিন ছিল। তবে তিনি সেই কাজ দায়িত্বের সঙ্গে পালন করেছেন। এই মরশুমে উনি তাই শ্রেয়সের সহকারী হিসেবে কাজ করবেন।”

দলের দায়িত্ব ফিরে পেয়ে ভালো ফলাফল করার ব্যাপারে প্রত্যয়ী শ্রেয়স। তিনি বলেছেন, কেকেআরের নেতৃত্ব ফিরে পাওয়ার পর শ্রেয়স বলেছেন, “ চোটের কারণে গত মরশুমে খেলতে পারিনি। দলকেও অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। কঠিন পরিস্থিতিতে নীতীশ রানা দলকে খুব ভালো ভাবে নেতৃত্ব দিয়েছিল। এ বার নীতীশকে সহ-অধিনায়ক করেছে দল। এই সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দলের নেতৃত্ব স্থানীয় জায়গাকে শক্তিশালী করবে।’’

আরও পড়ুন   OPTICALILLUSION: জিনিয়াসরা শুধু পারবেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

গত কয়েকটা মরশুমে চেনা মেজাজে পাওয়া যায়নি কলকাতার দলকে। আগামী মরশুমে তাই দল গোছানোর কাজ ব্যস্ত কেকেআর কর্তৃপক্ষ। আগামী ১৯ ডিসেম্বর বসতে চলেছে আইপিএলের মেগা নিলাম। সেখানে চার জন বিদেশি-সহ ১২ জন ক্রিকেটার দলে নিতে পারবে নাইটরা। মেন্টর হিসেবে কেকেআর দলে প্রত্যাবর্তন করেছেন গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে প্রস্তুতি শুরু করবে নাইট শিবির। এবার মাঠের মধ্যে দলের নেতা বেছে নেওয়ার কাজটিও সেরে একধাপ এগিয়ে গেল কেকেআর।

About Post Author