সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ধীরে ধীরে রাজ্যে শুরু শীতের ব্যাটিং। চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। ডিসেম্বরে তাপমাত্রার আরও কমবে বলেই জানা গিয়েছে। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার মূলত আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। ডিসেম্বরের শুরু থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৮৪ শতাংশ।
পূর্বাভাস বলছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!