Home » পাহাড় জয় মোহনবাগানের, নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাল ৩-১ গোলে

পাহাড় জয় মোহনবাগানের, নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাল ৩-১ গোলে

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : পাহাড়ে আতঙ্ক ছিল। সমতল ছাড়ালেই ভালো ফল করা একসময় কঠিন হয়ে উঠত মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে। এখন পাহাড় আর আতঙ্ক নয়। মোহনবাগান ইদানীং পূর্ব ভারতের মাঠে গিয়েও ভালো ফল করা আয়ত্ত্ব করেছে। পিছিয়ে পড়েও তারা ফিরে আসছে ম্যাচে। শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের খেলায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মোহনবাগান খেলার উপর পূর্ণ কর্তৃত্ব রেখে নর্থইস্ট ইউনাইটেড কে হারিয়ে দিল ৩-১ গোলে। চার মিনিটের মধ্যে গোল খেয়ে পিছিয়ে গেলেও মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের কাম ব্যাক করার আরেকটি নজির রাখল শুক্রবার। আর এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৯পয়েন্ট নিয়ে তারা উঠে এল আইএসএলের পয়েন্ট টেবিল এর তালিকায় তৃতীয় স্থানে।

উল্লেখ্য,গত ম্যাচে ওড়িশার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার ম্যাচেও পিছিয়ে থেকে ম্যাচে ফিরেছিল মোহনবাগান। শুক্রবারও হাইল্যান্ডারদের সঙ্গে একইরকম ভাবে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে মোহনবাগান। ম্যাচের ৪ মিনিটের মধ্যে মোহনবাগান ডিপ ডিফেন্স এর মধ্যে দিয়ে জায়গা তৈরি করে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের মাথার ওপরে বাঁ দিক দিয়ে অসামান্য লবে গোল করে যান ফাল্গুনী। বড় দলের আগে বিরুদ্ধে এর আগেও গোল করার নজির রয়েছ ফাল্গুনীর। গোল খেয়ে দমে না গিয়ে ২৮ মিনিটের মধ্যে পরপর দুটি গোল করে এগিয়ে যায় মোহনবাগান। মোহনবাগানের প্রথম গোলটি পড়ে পাওয়া চৌদ্দ আনার মত, যার দায় পাহাড়ি দলটির গোলরক্ষক মিরসাদ মিচুর। মিরশাদ বলটি সম্পূর্ণ সেভ না করতে পারায় দীপক টাংরির মুখে লেগে বল গোলে ঢুকে যায়। সুযোগ সন্ধানী অজি স্ট্রাইকার জেসন কামিন্স মোহনবাগানকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আরো চাপ বাড়ায় মোহনবাগান, যার ফল হাতেনাতে পায় মোহনবাগান। সঙ্ঘবদ্ধ আক্রমণের ফসল হিসেবে অধিনায়ক শুভাশিস বোস গোল করে কার্যত জয় নিশ্চিত করে দেন সবুজ মেরুনের।।

আরও পড়ুন রেফারিকে ঘুষি কাণ্ডে আজীবন নির্বাসিত ক্লাব সভাপতি

About Post Author