সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর: ফের ইডি-র তলবের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি। আগামী বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর তাঁকে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের ডেপুটি মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি। এরপর গত ১৬ এপ্রিল একই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ৯ ঘণ্টা ধরে জেরা করে সিবিআই।
আরও পড়ুন সংসদে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
গত ২ নভেম্বর আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু, সেই সময়ে মধ্য প্রদেশের নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন আপ সুপ্রিমো। ফলে সেদিন ইডির দফতরে হাজিরা দিতে পারবেন না বলে চিঠি দিয়ে জানান তিনি। যদিও এবার তিনি ইডির ডাকে সাড়া দেবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি।
আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এরপরই ইডির তলবের মুখে পড়ে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর