স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ ডিসেম্বর: এখনও ঘোর কাটছে না ঝাড়খণ্ডের কুশাগ্রা পরিবারের। কয়েক ঘন্টা আগেও পরিবারের ১৯ বছরের সদস্যের নাম কেউ জানত না। এখন ক্রিকেট প্রেমীদের কাছে নামটা অজানা নয়। তিনি কুমার কুশাগ্রা। মঙ্গলবার দুবাইয়ে আয়োজিত মিনি নিলামে যাকে ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। তার জন্য যে দিল্লি ক্যাপিটালস ঝাঁপাবে সেই ইঙ্গিত দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্রায়ালে তাকে দেখে দিল্লির ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ বলেছিলেন ১০ কোটি টাকা লাগলেও কুমারকে দলে নেওয়া হবে। নিজের কথা রেখেছেন মহারাজ।

জামশেদপুর থেকে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কুশাগ্রার বাবা শশীকান্ত কুশাগ্রা এই কথা বলেন। তিনি জানান, “ কলকাতার ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস করছিল দিল্লি। সেখানে ট্রায়ালে গিয়েছিলেন কুমার কুশাগ্রা। ওর ছক্কা মারার দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন সৌরভ। কুশাগ্রের মধ্যে ধোনির ছায়াও দেখতে পেয়েছেন। ১০ কোটি টাকা লাগলেও দিল্লি সেটা দেবে বলে কথা দিয়েছিলেন সৌরভ। উনি ওনার কথা রেখেছেন।”
আরও পড়ুন: আইপিএলের নিলামে কোন দল বাজি মারল? একনজরে দেখে নেওয়া যাক
কুশাগ্রার বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। ঝাড়খণ্ডের এই ক্রিকেটারকে নেওয়ার জন্য আগ্রহ দেখায় গুজরাটও। দিল্লির সঙ্গে লড়াইয়ে ছিল গুজরাট। তবে একটা সময় পর আশা ছেড়ে দেয় গতবারের ফাইনালিস্টরা। ফলে হাসি চওড়া হয় সৌরভের। তবে ১০ কোটি টাকা খরচ করতে হয়নি তাদের। শশীকান্ত বলেন, “আমরা ভেবেছিলাম বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই কুশাগ্রকে পেয়ে যাবে দিল্লি। কিন্তু তার পরে যা হল তা ভাবতেই পারছি না। দাম বাড়তেই থাকল। তবে আমি নিশ্চিত ছিলাম যে দিল্লিই ওকে কিনবে।”
Dilliwalon, Kumar Kushagra is now a DC player ????
He signs for INR 7.2 crores ????#IPLAuction #YehHaiNayiDilli
— Delhi Capitals (@DelhiCapitals) December 19, 2023
আরও পড়ুন: IPL: নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের, গুজরাটকে হারিয়ে বাদশার দলে স্টার্ক
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের দলে ছিলেন কুশাগ্রা। যদিও প্রতিযোগিতার মাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। গত মরসুমে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৬৬ রান করেছিলেন কুশাগ্র। ভেঙেছিলেন জাভেদ মিয়াঁদাদের রেকর্ড। সেই ব্যাটারই এ বার গেলেন দিল্লিতে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত