Home » সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে বিদ্রুপ কল্যাণের, এবার মুখ খুললেন জগদীপ ধনকড়

সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে বিদ্রুপ কল্যাণের, এবার মুখ খুললেন জগদীপ ধনকড়

সময় কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর: সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ভেঙিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করেছিলেন রাহুল গান্ধী, এমনই অভিযোগ করেছেন ধনখড়। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছিল। ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই এই প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করেছেন শ্রীরামপুরের সাংসদ। এবার এই বিতর্কের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধর প্রসঙ্গ টেনে কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, প্রায় ১৫০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সংবাদমাধ্যম তা নিয়ে আলোচনা না করে, কল্যাণ-কাণ্ড নিয়েই ব্যস্ত।

আরও পড়ুন     বায়রন বিশ্বাসের কারখানা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা, এখনও জারি তল্লাশি

বিতর্কের মধ্যেই এবার ধনকড়কে ফোন প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডলে একথা জানালেন উপরাষ্ট্রপতি নিজেই। ধনকড় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির থেকে একটি টেলিফোন পেলাম। গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ যেভাবে ভয়ংকর নাটকীয়তার সৃষ্টি করলেন তাও পবিত্র সংসদ চত্বরে তা নিয়ে উনি গভীর বেদনা প্রকাশ করেছেন। বলেছেন, গত কুড়ি বছর ধরে এমনই অপমান পেয়ে আসছেন উনি। কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে সংসদে এমন হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি ওঁকে বলেছি কয়েকজনের আচরণ আমাকে আমার কর্তব্য পালন করা থেকে আটকাতে পারে না।’ সেই সঙ্গে তাঁর ঘোষণা, ‘আমি আমার হৃদয়ের গভীর থেকে এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমান আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না।’ অভিযোগ, মঙ্গলবার সংসদ চত্বরে ধনকড়ের মিমিক্রি করেন কল্যাণ। একটি ভাইরাল ভিডিওতে ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

 

ধনকড় আগেই এই বিষয়ে ক্ষোভ উগরে জানিয়েছিলেন, সাংসদরা যা করেছেন তা ‘অনভিপ্রেত’ এবং ‘লজ্জাজনক’। এদিকে, সোমবারই রেকর্ড সংখ্যক সাসংদকে বিশৃঙ্খল আচরণের দায়ে সাসপেন্ড করা হয়েছে সংসদ থেকে। এদিন, সাসপেন্ড হওয়া সাংদরা সংসদের বাইরে গান্ধিমূর্তির কাছে ধর্ণা দিচ্ছিলেন। অভিযোগ, ধর্নাস্থলে, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে দেখান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনখড়কে ভেঙানোর এই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুই হাত তুলে রাজ্যসভার চেয়ারম্যানের কথছা বলার ভঙ্গি নকল করে দেখাচ্ছেন শ্রীরামপুরের সাংসদ। আর সেখানে উপস্থিত সকল বিরোধী সাংসদরা সমস্বরে হেসে উঠছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধীর মতো বড় নেতারাও সেখানে ছিলেন। রাহুল গান্ধীকে তো এই ঘটনার ভিডিয়ো রেকর্ড করতে দেখা যায়। এই ভিডিয়ো নজরে গিয়েছে খোদ জগদীপ ধনখড়ের। এরপরই রাজ্যসভার অন্দরে এই ঘটনার কড়া সমালোচনা করেন তিনি।

About Post Author