Home » Premier Legaue: ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হেরে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড

Premier Legaue: ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হেরে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ডিসেম্বর: যে তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। লিভারপুলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ড্র করার পর ফের হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার লন্ডনের স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের (West Ham) বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেল এরিক টেন হ্যাগের দল। ধারাবাহিকতার কোনও ধার ধারার বিষয় নেই ম্যানচেস্টারের এই ক্লাবের। তা না হলে শেষ পাঁচ ম্যাচের ৩ টিতেই হেরে বসে তারা!

প্রিমিয়ার লিগে ফের ভরাডুবি হল ম্যানচেস্টার ইউনাইটেডের। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট থাকায় প্রথম একাদশ সাজাতে বেশ হিমশিম খেতে হয়েছিল কোচ এরিক টেন হ্যাগকে। গত ম্যাচে লিভারপুলের ডেরায় তাদের সঙ্গে ড্র করায় কিছুটা আত্মবিশ্বাসী ছিলেন ইউনাইটেড কোচ। তবে এদিন তাঁকে নিরাশ হয়ে মাঠ ছাড়তে হল ইউনাইটেডকে।ম্যাচে হারলেও যে খুব খারাপ খেলেছে লাল দৈত্যরা এমনটা একেবারেই নয়।

আরও পড়ুন: Premier League:লিভারপুলের সঙ্গে ড্র করেও বছরের শেষে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

প্রথমার্ধে বেশ দাপট দেখিয়েছেন ব্রুনো, অ্যান্টনিরা। একবার গোলের খুব কাছে পৌঁছেও গিয়েছিলেন ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো। তবে ফিনিশ করতে পারেননি ১৯ বছরের আর্জেন্টিনার তরুণ উইঙ্গার। দ্বিতীয়ার্ধে খেলার রাশ ধরে হ্যামাররা। ৭২তম মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে ইউনাইটেড। লুকাস পাকেতার পাস থেকে গোল করেন জেরড বায়েন। এর ঠিক ছয় মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্ট হ্যাম। দ্বিতীয় গোলটি করেন ঘানার উইঙ্গার মহম্মদ কুদুস। ০-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় ব্রুনো ফার্নান্দেজদের।

আরও পড়ুন: বাগানের দৈত্যদের বামন বানিয়ে চার গোল দিল গোয়া

এই ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হারের ফলে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকার আট নম্বরে রইল ইউনাইটেড। গত চার ম্যাচে একটিও গোল করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে নতুন বছরে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে ২১ বারের লিগ চ্যাম্পিয়নরা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

 

About Post Author