স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ডিসেম্বর: প্রিমিয়ার লিগের (Premier League) শীর্ষ স্থান ধরে রাখল আর্সেনাল (Arsenal)। এই বছরে নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের (Liverpool) বিরুদ্ধে ড্র করল মিকেল আর্তেতার ছেলেরা। যদিও ৪ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল আর্সেনাল। প্রথমার্ধে সেই গোল শোধ করে লিভারপুল।

শনিবার রাতে অ্যানফিল্ডে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল লিভারপুল। দুটি দলই এবারের প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম দাবিদার। লিগ তালিকায় একটি দল রয়েছে একনম্বর স্থানে। আর একটি দল রয়েছে দুই নম্বর স্থানে। ম্যানচেস্টার সিটি গত কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করায়, দুই দলের কাছে সুযোগ ছিল পয়েন্ট টেবিলে কিছুটা এগিয়ে যাওয়ার। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারলনা তারা। যদিও খেলার মাত্র ৪ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। মার্টিন ওডের্ডের ফ্রিকিক থেকে অফসাইডের ফাঁদ ভেঙে গোল করেন গ্যাব্রিয়েল। যদিও সেই গোলের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি গানারদের। ২৯ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় লিভারপুল। নিজেদের অর্ধ থেকে বাড়ানো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের বাড়ানো লম্বা পাস ধরে গোল করেন মহম্মদ সালাহ।
https://twitter.com/DammitArsenal/status/1738638186027290888?t=LfoT4D_9Wry2MN5CaBfm6A&s=19
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটে ছিটকে গেলেন রুতুরাজ, ডাক পেলেন বাংলার ওপেনার
ঘরের মাঠে এটি ছিল আর্সেনালের বিরুদ্ধে লিভারপুলের শততম ম্যাচ। সেই ম্যাচে জিতে মাঠ ছাড়তে পারতেন যুরেগণ ক্লপের ছেলেরা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হয় তাদের। এর মধ্যে উল্লেখযোগ্য ৭৫ মিনিটে লিভারপুলের একটি আক্রমণ। প্রতি আক্রমণ থেকে আর্সেনালের বক্সে ঢুকে পড়েন সালাহ, আর্নল্ডরা। তখন গোলরক্ষক ও রাইস ছাড়া আর্সেনালের রক্ষণে কেউ ছিলেন না। সেই বল ক্রসবারে মারেন লিভারপুল রাইট ব্যাক। ফলে ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ম্যাচ ড্র করে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে রইল আর্সেনাল। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৯।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে