Home » অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের, বাংলা থেকে সুযোগ পেলেন কতজন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের, বাংলা থেকে সুযোগ পেলেন কতজন?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ডিসেম্বর:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে ভারত। লাল বলে সাফল্যের পর এবার হরমনপ্রীতদের পরীক্ষা সাদা বলে। ঘরের মাটিতে  ২৮ ডিসেম্বর থেকে এক দিনের সিরিজ শুরু হবে।  টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি থেকে।  সিরিজের ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এক দিন ও টি-টোয়েন্টি সিরিজের (ODI and T-20) জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কউর। দেশের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতে নজির গড়েছেন তিনি। ভারতীয় দলে নতুন করে সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার। একজন তিতাস সান্ধু অপরজন সাইকা ইশাক। রিচা ঘোষরা তো এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান ক্রিকেটার। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিন ও টি- টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন বাংলার তিতাস সান্ধু। দেশের হয়ে যুব বিশ্বকাপে নজর কেড়েছিলেন তিতাস। তাঁকে একদিন ও টি- টোয়েন্টি দুটি দলে রাখা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিল বাংলার আর এক ক্রিকেটার সাইকা ইসাক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের দলে জায়গা পেয়েছেন পার্ক সার্কাসের মেয়েটি। মহিলাদের আইপিএলে প্রথম বল হাতে চমক দিয়েছিলেন সাইকা।

আরও পড়ুন: Premier League: বড়দিনের আগে উলভসের বিরুদ্ধে হার তারকাখচিত চেলসির 

এছাড়াও নতুন ক্রিকেটারদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম শ্রেয়াঙ্কা পাটিল। অজিদের বিরুদ্ধে এক দিনের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকেও। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক হয় ইশাক এবং শ্রেয়াঙ্কার। দেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও এক দিনের দলে প্রথম বার ডাক পেলেন তারা।

এক দিনের ভারতীয় দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, আমনজ্যোৎ কউর, শ্রেয়াঙ্কা পাটিল, মন্নত কশ্যপ, সাইকা ইশাক, রেণুকা সিংহ, তিতাস সাধু, পূজা বস্ত্রকর, স্নেহ রানা এবং হারলিন দেওল।

টি-টোয়েন্টি ভারতীয় দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, আমনজ্যোৎ কউর, শ্রেয়াঙ্কা পাটিল, মন্নত কশ্যপ, সাইকা ইশাক, রেণুকা সিংহ, তিতাস সাধু, পূজা বস্ত্রকর, কণিকা আহুজা এবং মিন্নু মানি

About Post Author