Home » বর্ধমান স্টেশন থেকে বিরল ও দুষ্প্রাপ্য ৯৫ টি কচ্ছপ উদ্ধার

বর্ধমান স্টেশন থেকে বিরল ও দুষ্প্রাপ্য ৯৫ টি কচ্ছপ উদ্ধার

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা, ২৭ নভেম্বর : বর্ধমান নামটির সঙ্গে মিহিদানা আর সীতাভোগ জুড়ে থাকলেও বর্ধমান নামের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমান জংশন। বারবার বর্ধমান  খবরের শিরোনামে উঠে আসছে সাম্প্রতিক সময়ে  বর্ধমান জংশনের সৌজন্যে।  টাওয়ার  ভেঙে দুর্ঘটনাই হোক আর কচ্ছপ উদ্ধারের ঘটনাই হোক- বর্ধমান স্টেশনের নাম উঠে আসছে বারবার ।এবার বর্ধমান স্টেশন থেকেই তিনটি ব‍্যাগ ভর্তি ৯৫টি কচ্ছপ উদ্ধার করল  আরপিএফ পুলিশ।

আরও পড়ুন স্বামী বিবেকানন্দ , গীতা পাঠ ও ফুটবল খেলা নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে সুন্দরবনে তৃণমূলের প্রতিবাদ আন্দোলন

আরও একবার কচ্ছপ উদ্ধার হল বর্ধমান স্টেশন থেকে। ডাউন চম্বল এক্সপ্রেস থেকে প্রচুর সংখ্যায় কচ্ছপ উদ্ধার হয় বুধবার । আরপিএফ রুটিন তল্লাশির সময় শীটের নীচ থেকে ৩টি স্কুল ব্যাগ ভর্তি ৯৫ টি কচ্ছপ পাওয়া যায় । এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।উদ্ধার হওয়া কচ্ছপ গুলি তুলে দেওয়া হয়েছে বনদফতরের হাতে।

আরও পড়ুন চিকেন বা মটন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আচারি পনির কোর্মা

বুধবার বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে ডাউন চম্বল এক্সপ্রেসে রুটিং তল্লাশি চালানোর সময় এই কচ্ছপগুলি উদ্ধার হয়। উদ্ধার হয় ৯৫ টি  কচ্ছপ যেগুলি খুব বিরাট আকারের নয় এবং  বিরল ও দুষ্প্রাপ্য হলেও কচ্ছপ বিক্রি নিষিদ্ধ হওয়ার আগে  একসময় এরকম কচ্ছপ বাজারে দেখতে পাওয়া যেত। কচ্ছপ উদ্ধারের  ঘটনার খবর দেওয়া হয় বর্ধমান বনদফতরকে । বনদফতরের কর্মীরা এসে আরপিএফ অফিস এসে পৌঁছালে পুলিশের শীর্ষ আধিকারিকরা  কচ্ছপগুলি তাদের হাতে তুলে দেন । বন দফতর সূত্রে জানা গিয়েছে ,এগুলো দেশীয় প্রজাতির কচ্ছপ।

আরও পড়ুন ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, ফের কর্নাটকে বাধ্যতামূলক আইসোলেশন

About Post Author