সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বর: ত্বকের জৌলুস ফেরাতে অনেকেই দামি দামি নানা প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু ত্বকের জৌলুস ফেরাতে সেইভাবে সঠিক ফল পান না। ত্বকের জৌলুস ঘরে বসেই কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার সময়ও থাকে না। স্কিন কেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের জৌলুস কমে যায়। তাই সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। হাতে নাতে ফল পেতে আজই ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগান। ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগালে ত্বকে কোনও ক্ষতির ভয় থাকেনা। এই তালিকায় রয়েছে-
আরও পড়ুন ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, ফের কর্নাটকে বাধ্যতামূলক আইসোলেশন
টমেটোর ফেসপ্যাক
রূপচর্চায় টমেটো খুবই উপকারী।বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে।টমেটো ত্বকে ক্লিঞ্জার হিসেবে কাজ করে।টমেটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্রণ,ব্ল্যাক হেডস দূর করে।একটি মাঝারি টমেটো আধখানা করে কেটে তা চটকে নিয়ে রস বার করতে হবে।এরপর তুলো সেই রসে ভিজিয়ে গোটা মুখে লাগাতে হবে।১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন তারা সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে দারুণ ফল পাবেন।

পাকা পেঁপের ফেসপ্যাক
ত্বকের পরিচর্যার ক্ষেত্রে পেঁপে খুবই উপকারী। পেঁপে সারাবছরই কমবেশি পাওয়া যায়। এছাড়াও আছে বিশেষ ধরনের এনজাইম। পাপাইন নামক উৎসেচক ত্বকের মৃত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে। অ্যান্টি- ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ভাইরাল গুণ বর্তমান পেঁপেতে। যা ত্বকের দাগছোপ সারিয়ে তোলে এছাড়া ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দেয়।
বেকিং সোডার ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা খুব ভালো কাজ করে।তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।বেকিং সোডার মধ্যে থাকা আ্যন্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে।

বেসন, হলুদ ও দইয়ের মাস্ক
বেসন ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাছাড়া হলুদ ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। আর টক দইয়ের মধ্যে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে। এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু