স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জানুয়ারি: নতুন বছরের শুরুতে ভারতীয় ক্রীড়ামহলে শোকের ছায়া। রহস্য জনক ভাবে মৃত্যু হয়েছে জাতীয় পদক প্রাপ্ত প্রাক্তন ভারত্তোলক দলবীর সিংয়ের। জলন্ধরের সাঙ্গুর জেলার বস্তি বাওয়া খালপার থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে গিয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। খেলা থেকে অবসরের পর পঞ্জাব আর্মড পুলিশের সুপারিটেনডেন্ট হয়েছিলেন দলবীর। পেশাদার জীবনে কড়া মনোভাবের জন্য পরিচিত ছিলেন তিনি। সেই কারণে দলবীর দুষ্কৃতিদের নিশানা হয়েছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দলবীরের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে গত ৩১ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটেছে। খালপারের পাশেই রয়েছে একটি বাসস্ট্যান্ড। যেখানে রবিবার এক সহকর্মী দলবীরকে সেই বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তারপর খালের পার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বাসস্ট্যান্ড থেকে দলবীরের দেহ কী করে খালের পাশে এল তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজও।
#WATCH | Jalandhar, Punjab: On Arjuna awardee DSP Dalbir Singh found dead under mysterious circumstances, DCP (Investigation) Harvinder Singh Virk says, "We have also recovered empty shell from the spot. The case is being investigated. His postmortem will be conducted today and… pic.twitter.com/d3ulgokLYn
— ANI (@ANI) January 2, 2024
আরও পড়ুন: OPTICALILLUSION: ১ শতাংশ জিনিয়াস পারবে নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতেরবিবার দলবীরের এক সহকর্মী তাঁকে একটি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলেন। সেখান থেকে দলবীর কী করে খালের পাশে এলেন, তা নিয়েও তদন্ত চলছে। এক পথচারী দলবীরের দেহ প্রথমে পড়ে থাকতে দেখেন। পরিচয়পত্র দেখে মৃত দেহ শনাক্ত করা হয়। তাঁকে খুন করে দেহ ওখানে ফেলে দেওয়া হয়েছে, না কি নিজেই ওখানে গিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। দলবীরের দেহ পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরিচয়পত্র দেখে বোঝা যায় কার মৃত দেহ। গত বছর ১৬ ডিসেম্বর নিজের এলাকায় গুলি চালিয়েছিলেন দলবীর। জানা গিয়েছে, কিছু মানুষের সঙ্গে ঝগড়া হয়েছিল। তার পরেই গুলি চালিয়েছিলেন তিনি। দলবীরের মৃত্যুর পিছনে সেই ঘটনা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ভারতের নামী ভারত্তোলক হিসেবে পরিচিতি পেয়েছেন দলবীর। ২০০০ সালে অর্জুন পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। কমনওয়েলথ গেমসেও দেশকে পদক এনে দিয়েছেন দলবীর। তাঁর দেহ উদ্ধার ঘিরে তাই উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় ক্রীড়া মহলে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে