স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জানুয়ারি: নয়া ইতিহাসের সাক্ষী কলকাতা ময়দান। কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন মহিলা বিদেশী ফুটবালর সানজিদা আখতার। চলতি শীতকালীন দলবদলের বাজারে বড় চমক দিয়েছে লালহলুদ। বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার সানজিদা আখতারকে দলে নিয়েছে কলকাতার অন্যতম প্রধান এই ক্লাব। কলকাতার ক্লাবে খেলার জন্য বৃহস্পতিবার কলকাতায় এলেন তিনি।

আরও পড়ুন: জামশেদপুরকে হারিয়ে ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে
সানজিদাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমেও তাঁকে নতুন শহরে স্বাগত জানানো হয়েছে। সত্তরের দশকে ইস্টবেঙ্গলের জার্সিতে ময়দান কাঁপিয়ে গিয়েছেন শেখ মহম্মদ আসলাম, মোনেম মুন্না, রিজভি করিম রুমি, গোলাম গাউসের মতো বাংলাদেশের ফুটবলাররা। তবে বাংলাদেশের কোনও মহিলা ফুটবলারকে এর আগে কলকাতা ময়দানে দেখা যায়নি। প্রথম মহিলা বিদেশী ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে সানজিদাকে। ইস্টবেঙ্গলের হয়ে মহিলাদের আই লিগ খেলবেন তিনি।
আমাগো বাসায় স্বাগতম, সানজিদা! ????
Bangladesh attacker and 2022 SAFF Women’s Championship winner Sanjida Akhter is #EmamiEastBengal’s first-ever female foreign recruit! ????????#IWL #JoyEastBengal #WelcomeSanjida pic.twitter.com/6YAUSmk5sw
— East Bengal FC (@eastbengal_fc) January 24, 2024
অনেক আগেই ভারতীয় ফুটবলে অভিষেক হতে পারত সানজিদার। তার কাছে ভারতের এক ক্লাবের প্রস্তাব ছিল বলেও তিনি নিজেই দাবি করেছেন। কিন্তু প্রথমত ভিসা সমস্যা ও দ্বিতীয়ত বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি থাকায় ভারতে আসা হয়নি বাংলাদেশের তারকা এই ফুটবলারের। সানজিদার আগে ভারতে খেলতে এসেছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বর্তমানে রয়েছেন কিকস্টার্ট এফসিতে। আগামী ৫ ফেব্রুয়ারি সাবিনার কিকস্টার্টের বিরুদ্ধে খেলবে সানজিদার ইস্টবেঙ্গল।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন