স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। অস্ট্রেলিয়ার ম্যাথু এডবেনকে সঙ্গী করে প্রথমবার প্রতিযোগিতার ডাবলসের ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিলেন ৪৩ বছরের বোপান্না। বৃহস্পতিবার সেমিফাইনালে এই ইন্দো-অজি জুটি হারিয়ে দিলেন চিনের ঝ্যাং ঝিঝেন এবং চেক প্রজাতন্ত্রের টমাস মাচাক জুটিকে। খেলার ফল বোপান্নাদের পক্ষে ৬-৩, ৩-৬, ৭-৬ (১০-৭)।

চলতি বছরে নিজের জীবনের সেরা ফর্মে রয়েছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। বুধবার জানা গিয়েছিল, বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় হয়ে গিয়েছেন তিনি। ৪৩ বছর বয়সে এই নজির অতীতে কোনও টেনিস খেলোয়াড়ের ঝুলিতে নেই। তার পরের দিনই আরও একবার শিরোনামে উঠে এলেন রোহন বোপান্না। রড লেভার অ্যারিনায় অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে অবাছাই টমাস মাচাচ ও ঝিঝেন ঝাংকে পরাস্ত করলেন বোপান্না-এডবেন জুটি।
আরও পড়ুন: EAST BENGAL: শহরে ইস্টবেঙ্গলের নতুন বিদেশিনী
That FINALS feeling ????@rohanbopanna/@mattebden prevail 6-3 3-6 7-6[10-7] over Machac/Zhang to reach the men's doubles final!#AusOpen • @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/VcZ0uUxrfp
— #AusOpen (@AustralianOpen) January 25, 2024
এদিন ম্যাচের শুরু থেকে দাপট দেখায় এই জুটি। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন তাঁরা। যদিও দ্বিতীয় সেটে একই ব্যবধানে হেরে যান তাঁরা। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস সেই ম্যাচ ১০-৭ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করেন বোপান্না-এডবেন জুটি। এই নিয়ে পরপর দু’টি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠল এই জুটি। ২০২৩ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন তাঁরা। তবে গতবার ট্রফি অধরা থেকেছিল। বৃহস্পতিবার আরও একটি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন বোপান্না। এবার ট্রফি জিততে পারবেন ৪৩ বছরের বোপান্না? উত্তর মিলবে ফাইনালের পর।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে