সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারি :কথা রাখলেন কার্লেস কুয়াদ্রাত। টানা চতুর্থ ম্যাচে জয়, কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালেও জিতে ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত বলেছিলেন ডুরান্ড কাপের মতই সুপার কাপের ফাইনালে খেলবে তাঁর দল। কলিঙ্গ সুপার কাপের প্রথম সেমিফাইনালে জামশেদপুর এফসিকে পরিষ্কার ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। রবিবার ফাইনালে লালহলুদ মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে ওড়িশা এফসি ও মুম্বাই সিটি এফসির বিজয়ী দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওড়িশা ও মুম্বাইয়ের সেমিফাইনাল ম্যাচটি হবে। এদিন ইস্টবেঙ্গলের হয়ে দুই অর্ধে একটি করে গোল করেন হিজাজি মাহের এবং সিভেরিও।

ইস্টবেঙ্গল এদিন পায় নি বোরহা হেরেরাকে। এতে ইস্টবেঙ্গলের যত না ক্ষতি হয়েছে তারচেয়ে এদিন জামশেদপুরের ক্ষতি হয়েছে ফরওয়ার্ড লাইনে চিমা চুকু না থাকায়। বেশ কিছু আক্রমণ তুলে এনেও জামশেদপুর গোল পায় নি পেনিট্রেটিং জোনে ভেদশক্তির অভাবে। খেলার শেষ দিকে ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার সায়ন ব্যানার্জীর সৌজন্যে পেনাল্টি পেলেও ক্লেটন সিলভা পেনাল্টি নষ্ট করেন। কিন্তু ৪৭ মিনিটেই নন্দা – নিশু মারফত বল পেয়ে সিভেরিও গোল করে প্রথমার্ধে হিজাজির করা গোলের ব্যবধান কে ব্যবধানকে দ্বিগুন করে দিয়েছিলেন। দু একবার হাত থেকে বল ফস্কালেও প্রভসুখন গিল দুটি অসামান্য সেভ করেন প্রথমার্ধেই। ফলে ইস্টবেঙ্গলকে ভুগতে হয় নি সেভাবে তবে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে চাপ বেড়েছে। হাওকিপরা সুযোগ কাজে লাগাতে না পারায় ক্লিনশিট রেখেই মাঠ ছেড়েছেন প্রভসুখন। চওড়া হাসি ইস্টবেঙ্গলের হেড স্যারের মুখেও। এই হাসি আরও চওড়া হয় কিনা দেখতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। ধারাবাহিকতাকে মূল মন্ত্র ধরেছেন কার্লেস কুয়াদ্রাত। সর্বোপরি, সুপার কাপ ঘরে তুলতে পারলে এফসি কাপের ছাড়পত্র জুটবে বিজয়ী দলের হয়ে, এই সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চাইবেন না জয়ের দৌড়ে থাকা কুয়াদ্রাত ।।
আরও পড়ুনমিডলসবোরোকে হাফডজন গোল দিয়ে কাপ ফাইনালে চেলসি


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান