সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারিঃ ব্ল্যাকহেডস,দাগছোপ এবং ব্রণের সমস্যা বর্তমানে সবারই দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বকের নমনীয়তা আর থাকেনা। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন,অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি বাড়িতে বসেই এমন কিছু কাজ করতে পারেন, যাতে আপনার ত্বকের নমনীয়তা বজায় থাকবে। তাই এই গরমে ত্বকের নমনীয়তা বজায় রাখতে বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন এই ঘরোয়া ফেসপ্যাক-

আরও পড়ুন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে অশান্তির জের, এফআইআরের পর এবার মামলার তদন্তভার গেল সিআইডি-র হাতে
কাঁচা দুধ
ত্বকের জেল্লা বাড়াতে কাঁচা দুধ দারুণ উপকারী। কেননা দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনে। এই ফেসপ্যাক বানাতে প্রথমেই একটি পাত্রে ২ চামচ বেসন আর সামান্য পরিমাণে গোলাপ জল মেশান। এই দুই উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো দুধ মিশিয়ে তৈরি করুন একটি ঘন মিশ্রণ। এবার এই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।
হলুদ, মধু এবং দুধের প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,এক চা চমচ মধু এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০-১৫ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন।মধু ত্বক হাইড্রেট এবং নরম-কোমল করে তোলে।দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।

গোলাপের পাপড়ি
ত্বকের জেল্লা ফেরাতে গোলাপের পাপড়ি দারুণ কাজ করে। এতে উপস্থিত ভিটামিন সি ত্বকের ভেতরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এই ফেসপ্যাক বানানোর জন্য একটি পাত্রে কয়েকটি গোলাপের পাপড়ি নিন। এর সঙ্গে পরিমাণ মতো দুধের সর এং সামান্য পরিমাণে গোলাপের এসেনশিয়াল অয়েল মেশান। প্রতিটি উপকরণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অ্যালোভেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ অ্যালোভেরা ত্বকের ভেতরের টক্সিন বের করে দেয়। তাই ত্বকের যত্নে এই প্রাকৃতিক উপাদান দারুণ কাজ করে। এক্ষেত্রে একটি পাত্রে পরিমাণ মতো অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মেশান। এই দুই উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে গোলাপ জল মেশান।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে