Home » শীতকালে চুলের হারানো জেল্লা ফিরে পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন আ্যলোভেরার হেয়ার প্যাক

শীতকালে চুলের হারানো জেল্লা ফিরে পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন আ্যলোভেরার হেয়ার প্যাক

সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারিঃ শীতকালে চুলের ও ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। এই সময় ধুলোবালি, দূষণের প্রভাব থাকে তুলনামূলক বেশি। এছাড়াও, বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে। তাই স্ক্যাল্পে, চুলে এবং ত্বকেও তার প্রভাব পড়তেই থাকে। স্ক্যাল্প ও চুল তার প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। শীতকালে চুলের হারানো জেল্লা ফিরে পেতে নিয়মিত চুলের পরিচর্যা করা প্রয়োজন। হেয়ার ফল কমাতে মধু, অলিভ অয়েল, নারকেল তেল আর আ্যলোভেরার প্যাক ম্যাজিকের মত কাজ করে। অলিভ অয়েলের হেয়ার প্যাক চুলের পরিচর্যায় ভালো কাজ দেয়। শীতকালে চুলের হারানো জেল্লা ফিরে পেতে বাড়িতে বসেই তৈরি করুন এই হেয়ার প্যাক-

আরও পড়ুন     OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসদের জন্য, নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

নারকেল তেল আর আ্যলোভেরা
নারকেল তেল আর আ্যলোভেরা জেল দিয়ে বানিয়ে নিতে পারেন একটি প্যাক। চুলের জেল্লা ফিরিয়ে আনতে এই প্যাক দারুণ কাজ করবে। তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ আ্যলোভেরা জেল। তারপর মিশ্রণটি ভালো ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধঘণ্টা মাথায় রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন। 
মধু আর অলিভ অয়েল
চুলের গোঁড়া ফেটে গেলে তা রোধ করতে এই প্যাকটি খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিয়ে খুব ভালো করে সেটিকে ফেটিয়ে নিন। তারপর মাথায় মেখে আধঘণ্টা রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিন বার এই প্যাকটি ব্যবহার করুন।


আমন্ড অয়েল এবং কলা
চুলে দ্রুত জেল্লা ফেরানোর জন্য এই প্যাকটি খুবই দরকারি। একটি ছোটো সাইজের কলা খোসা ছাড়িয়ে ভালো ভাবে চটকে নিন। এর মধ্যে মিশিয়ে নিন এক টেবিল চামচ আমন্ড অয়েল। এরপর ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ওই মিশ্রণটি চুলে এবং মাথার তালুতে মেখে নিন। কুড়ি মিনিট রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করুন।

About Post Author