স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জানুয়ারি: সব যুগের অবসান রয়েছে। সে রাজনীতিতেই হোক, বা ক্রীড়াক্ষেত্রে। এবার অবসান হতে চলেছে লিভারপুলে (Liverpool) ক্লপ জমানার (Jürgen Klopp)। চলতি মরশুমের শেষেই লিভারপুলের দায়িত্ব ছাড়বেন এই অভিজ্ঞ জার্মান কোচ। একটি সাক্ষাৎকারে এমন কথা নিজের মুখেই জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

৫৬ বছরের জার্মান কোচ সাক্ষাৎকারে বলেছেন, “এই ক্লাবের সবকিছুই আমার প্রিয়। আমি এই শহরের প্রতিটা জিনিস আমার প্রিয়। সমর্থকদের সবকিছু আমার প্রিয়। আমি লিভারপুল দল ও তার সদস্যদের ভালোবাসি। এরপরও এমন সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। তবে নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে হয়েছে। আসলে আমার প্রাণশক্তি ফুরিয়ে আসছে। ক্লাবের সঙ্গে আমার কোনও সমস্যা নেই। তবে আমি জানতাম, একসময় না একসময় আমাকে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হবে। আমি এখন ভালো আছি। কিন্তু এটাও জানি, এই কাজটা আর দিনের পর দিন আমি করে যেতে পারব না।”
https://twitter.com/AnfieldRd96/status/1750831016309100632/video/1
তিনি নিজের সিদ্ধান্তের কথা ক্লাবকেও জানিয়ে দিয়েছেন। লিভারপুলের সামাজিক মাধ্যমেও বিবৃতি দিয়ে ক্লপ জমানার অবসানের কথা স্বীকার করা হয়েছে। ইংল্যান্ডের ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে লেখা হয়েছে, “এই মরশুম শেষ হলে লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তিনি নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে।”
Jürgen Klopp has announced his decision to step down as #LFC manager at the end of the season, having informed the club’s ownership of his wish to leave his position in the summer.
— Liverpool FC (@LFC) January 26, 2024
আরও পড়ুন: PADMA AWARD: এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রীড়াবিদরা পেলেন এ বারের পদ্ম পুরস্কার
ক্লপ লিভারপুলের দায়িত্ব নেন ২০১৫ সালের অক্টোবরে। তিনি দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ একদশকের বেশি সময় ধরে শিরোপা-খরায় ভুগছিল অ্যানফিল্ডের ক্লাবটি। ট্রফি ক্যাবিনেটেও জমছিল ধুলোর আস্তরণ। শেষ লিগ শিরোপা জেতার পর কেটে গিয়েছিল প্রায় আড়াই দশক। ইউরোপ সেরা হওয়ার পর কেটে গিয়েছিল গোটা এক দশক। এমনকি লিভারপুল ঘরোয়া এফএ কাপ জিততে পারেনি প্রায় ৯ বছর। এহেন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে লিভারপুলের খোলনলচে বদলে দিয়েছিলেন এই জার্মান ভদ্রলোক। তাঁর ছোঁয়ায় ফের ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয় লিভারপুল। তাঁর ফুটবল দর্শনে ভর করে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ফের ঢোকে অ্যানফিল্ডের ট্রফি ক্যাবিনেটে। কিন্তু সব ভালো কিছুরও কোথাও না কোথাও শেষ হয়। কালের সেই নিয়ম মেনে এবার শেষ হচ্ছে লিভারপুলে ক্লপ জমানার।


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?