Home » বিজেপি নেতা খুনে পিএফআইয়ের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত

বিজেপি নেতা খুনে পিএফআইয়ের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত

সময় কলকাতা ডেস্ক, ৩০ জানুয়ারিঃ কেরলের স্থানীয় আরএসএস (RSS) নেতা রঞ্জিত শ্রীনিবাসনকে খুনের দায়ে সাজা দিল আলাপুঝার একটি আদালত। জানা গিয়েছে, বিজেপি নেতা খুনের দায়ে নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের (PFI) ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে কেরলের আদালত। উল্লেখ্য, আলাপুঝার ভেল্লাকিনারে থাকতেন স্থানীয় আরএসএস (RSS) নেতা রঞ্জিত শ্রীনিবাসন। ২০২১-এর ১৯ ডিসেম্বর রাতে নিজের বাড়িতে ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার নেতা কে এস শান।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: বিশ্বের মাত্র ১ শতাংশ মানুষ মাত্র ১০ সেকেন্ডে নীচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পেরেছেন      

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতের জের, মেডিক্যালে ভর্তির মামলা স্থানান্তরিত হল সুপ্রিম কোর্টে

তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকা। শানের মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যেই রঞ্জিতের বাড়িতে পিএফআই ও এসডিপিআইয়ের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে । মা, স্ত্রী ও শিশুসন্তানের সামনেই নৃশংসভাবে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করা হয় রঞ্জিতকে। নিজের বাড়িতেই খুন হয়েছিলেন রঞ্জিত। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে কেরলের (Kerala) স্থানীয় রাজনীতি। সেই খুনের ঘটনায় জড়িত থাকার দায়ে সাজাপ্রাপ্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন  জমি কেলেঙ্কারি মামলায় ইডির মুখোমুখি হতে রাজি হেমন্ত সোরেন, তল্লাশিতে বাড়ি থেকে বাজেয়াপ্ত BMW  

আরব সাগরে জলদস্যুদের হাত থেকে পাক জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

চলতি বছরের ২০ জানুয়ারি ১৫ জনকে দোষী সাব্যস্ত করে মাভেলিকারার অতিরিক্ত দায়রা আদালত। এরপর মঙ্গলবার তাঁদের মৃত্যুদণ্ড দিল আদালত। সূত্রের খবর, দোষীদের জন্য সর্বোচ্চ সাজার আবেদন করেন সরকার পক্ষের আইনজীবী। তাঁর মতে, এই ১৫ জন আসলে পেশাদার খুনি। যেভাবে রঞ্জিতকে তাঁর পরিবারের সামনে খুন করা হয়েছিল, সেটা বিরলের মধ্যে বিরলতম অপরাধের সমান। সেই দাবি মেনেই মঙ্গলবার প্রাণদণ্ডের আদেশ দিল কেরলের আদালত।

About Post Author