Home » আরব সাগরে জলদস্যুদের হাত থেকে পাক জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

আরব সাগরে জলদস্যুদের হাত থেকে পাক জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

সময় কলকাতা ডেস্ক, ৩০ জানুয়ারিঃ আরব সাগরে জলদস্যুদের হাতে অপহৃত ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে আরও একটি বড় সাফল্য ভারতীয় নৌবাহিনীর। জানা গিয়েছে, আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জাহাজ-সহ ওই ১৯ পাক নাবিককে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। এই নিয়ে, গত ৩৬ ঘণ্টায় দ্বিতীয় জলদস্যু বিরোধী অভিযানে সফল হল ভারতের যুদ্ধজাহাজটি। খবরটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে নৌবাহিনী। যেখানে বলা হয়েছে, জলদস্যুদের বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান। 

আরও পড়ুন  রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন ‘নিখোঁজ’ শেখ শাহজাহানের

সূত্রের খবর, ইরানি পতাকাবাহী মাছ ধরার ভেসেল আল নাঈমি সোমবার রাতে অপহরণ করে জলদস্যুরা। ১১ জন জলদস্যু-সহ এআই নইমি নামে একটি জাহাজ মাছ ধরার ভেসেলটি অপহরণ করে। অভিযান চালিয়ে অবশেষে ভেসেলটি জলদস্যুদের হাত থেকে ছিনিয়ে এনেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভেসেলটিতে ১৫ জন নাবিক ছিলেন। সকলেই পাকিস্তানের নাগরিক। তাঁদেরও উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারী জাহাজের ১১ জন জলদস্যুকেও পাকড়াও করা হয়েছে বলে নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে এমভি ইমান নামে আরও একটি ভেসেল এবং সেটির ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।

৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে আইএনএস সুমিত্রা জলদস্যুদের হাত থেকে দুটি ভেসেল ছিনিয়ে আনতে সমর্থ হল বলে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে হামলার শিকার হচ্ছে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। অপহৃত জাহাজ উদ্ধারে এবং জলদস্যুদের মোকাবিলায় ইতিমধ্যে আরব সাগরে রণতরী পাঠিয়েছে ভারত। গত সপ্তাহেও লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা ‘এমভি লিলা নরফো’ নামক পণ্যবাহী জাহাজটি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ।

About Post Author