সময় কলকাতা ডেস্ক , ৩ ফেব্রুয়ারি : হাওয়া অফিস পূর্বাভাস দিল শীতকাল চলে যাওয়ার। তাপমাত্রা বাড়ার সুনির্দিষ্ট ইঙ্গিতও দিয়ে রেখেছে তারা । আকাশের মুখ ভার কেটেছে।দু-তিন ধরেই আকাশের মুখ ভারি ছিল, গত কয়েকদিন ধরেই কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম-বেশি বৃষ্টি হয়েছে। রাতে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে দেখা গিয়েছে ।শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কুয়াশার আধিক্য ছিল ভোরের দিকে। বেলা বাড়তেই কুয়াশা কেটে দেখা গিয়েছে রোদের উঁকিঝুঁকি। বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আকাশ কেটে গিয়ে রোদের মুখ দেখা গেলেও তাপমাত্রা আর বাড়বে না জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে,শীতকে এবছরের মত বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে রেখেছে হাওয়া অফিস ।
দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের অন্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার কথা বানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। কিন্তু তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বৃষ্টি বা আকাশের মুখভার সত্বেও শেষ পাঁচদিনে অন্তত ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতার। পার্শ্ববর্তী জেলাগুলিতেও শীতকাল কেটে গিয়ে সরস্বতী পুজোর আগেই তাপমাত্রা বৃদ্ধির আভাস। অকালবৃষ্টির কারণেই কিনা তা সুনিশ্চিত না করা হলেও অকাল বৃষ্টির পরে রোদ উঠতেই বেড়েছে তাপমাত্রা। এবার হাওয়া অফিস পূর্বাভাস , নতুন করে ঠান্ডা পড়ার কোনও লক্ষণ নেই। সব মিলিয়ে ধীরে ধীরে শীতকাল বিদায় নিচ্ছে রাজ্য থেকে।
আরও পড়ুন রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা তামিল অভিনেতা থলপতি বিজয়ের


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে