Home » ফেব্রুয়ারির শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

ফেব্রুয়ারির শুরুতেই শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-এই তিন জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। নতুন করে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। শনিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। পুবালি হাওয়ার প্রভাবও বাড়তে চলেছে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে কুয়াশার দাপট, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন         INDIA vs ENGLAND: বিশাখাপত্তনমে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য রোহিতদের, অন্যদিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দু’এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৯২ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।

পূর্বাভাস বলছে, শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। কালিম্পঙের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে হচ্ছে বৃষ্টি ও তুষারপাত। এর প্রভাব পড়েছে উত্তর ভারতের সমতলেও। উত্তর-পশ্চিম ভারত সহ বেশ কিছু রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

About Post Author