Home » রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা তামিল অভিনেতা থলপতি বিজয়ের

রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা তামিল অভিনেতা থলপতি বিজয়ের

সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ লোকসভা নির্বাচনের আগে এবার রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখলেন তামিল অভিনেতা থলপতি বিজয়। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই নিজের রাজনৈতিক দল ঘোষণা করলেন তিনি। নিজের দলের নাম রাখলেন ‘তামিলগা ভেট্রি কাজগাম’। এর আক্ষরিক অর্থ ‘তামিলনাড়ু বিজয় দল’। শুক্রবার তাঁর দলের স্বীকৃতির জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। এদিন দলের নাম ঘোষণার পর ঘোষণার পর উদযাপন শুরু করেন তাঁর ভক্তরা।

আরও  পড়ুন  EAST BENGAL: আইএসএলের দ্বিতীয় পর্বে দেখা যাবে অন্য ইস্টবেঙ্গলকে, হুঙ্কার নতুন বিদেশীর

OPTICAL ILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারেনি নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

বিজয় স্পষ্ট জানিয়েছেন, ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে লড়বে। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে অংশ গ্রহণ করবে না বিজয়ের দল টিভিকে। তিনি এও জানান, ‘রাজনীতি একটি পেশা নয় বরং রাজনীতি পবিত্র জনসেবা। ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করবে না টিভিকে। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আমাদের লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচনে অংশ গ্রহণ করা, এবং নির্বাচনে জেতা। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ার পর জনসভার মাধ্যমে তামিলনাড়ুর জনগণের জন্য আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হবে।

আরও পড়ুন  জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রতিবাদে ওয়াকআউট ইন্ডিয়া জোটের সাংসদদের

INDIA vs ENGLAND: বিশাখাপত্তনমে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য রোহিতদের, অন্যদিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

এই সমাবেশগুলি তামিলনাড়ুর জনগণের উন্নতির জন্য আমাদের দলের নীতি, পতাকা, প্রতীক এবং কর্ম পরিকল্পনার পরিচয় দেবে। তামিল ছবিতেই অভিনয় করেন বিজয়। তবে তামিলনাড়ুর বাইরে গোটা দেশেই তিনি অসম্ভব জনপ্রিয়। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল অভিনেতা রাজনীতির ময়দানে প্রবেশ করবেন। এর আগেও তামিলনাড়ুতে অভিনয়ের জগত থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন বহু মানুষ। তাঁদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল এম জি রামচন্দ্রন এবং জয়ললিতা।

About Post Author