সময় কলকাতা ডেস্ক, ৪ ফেব্রুয়ারি : ব্যাটিং নিয়ে কথা উঠছিল। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত সাফল্য থাকলেও টেস্টে রান পাচ্ছিলেন না। বিশেষ করে, রাহুল দ্রাবিড় ও চেতেশ্বর পুজারা তিন নম্বরে পজিশনে যে ভাবে ঝুড়ি ঝুড়ি রান করে গিয়েছেন তার সঙ্গে তুলনা করা হচ্ছিল শুভমান গিলের। অবশেষে বিশাখাপত্তনমে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১৩২ বলে শতরান করলেন গিল।
আরও পড়ুন KOLKATA DERBY: অসাধ্য সাধন, ডার্বির পর দুই প্রধানকে মেলালেন রাহুল গুপ্তা
তিন নম্বর পজিশনে গিলের প্রথম শতরান হলেও টেস্টে এটি তাঁর তৃতীয় শতরান। তাঁর করা ১০৪ রানের ওপরে ভর করে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করল ভারত এবং ইংল্যান্ডের জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা রাখল। উল্লেখ্য, প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের ২০৯ রানের সুবাদে ভারত ৩৯৬ রান করেছিল যার উত্তরে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের দ্বিতীয় ইনিংসে গিলের শতরান ছাড়া অক্ষর প্যাটেল ৪৫ ও রবিচন্দ্রন আশ্বিন ২৯ রান করেন যার ফলে তৃতীয় দিন সকালে ভারতের ইনিংসে ভাঙন কিছুটা হলেও রুখে ইংল্যান্ডের সামনে বড় রানের টার্গেট দেওয়া সম্ভব হয়েছে। ইংল্যান্ডের ব্যাটিংয়ে গভীরতা থাকলেও চতুর্থ ইনিংসে প্রায় চারশো রানের টার্গেট বেশ বড় লক্ষ্য। বিশেষ করে স্পিনিং ট্র্যাকে ভারতের হাতে যখন কুলদীপ -আশ্বিন-অক্ষরের মত স্পিনাররা রয়েছেন তখন ইংল্যান্ড কীভাবে রান তাড়া করে সেটাই দেখার। ম্যাচের যে ফয়সলা হবেই সেকথা নিশ্চিত, কে শেষ হাসি হাসে তা সময়ই বলবে।
আরও পড়ুন ট্যাক্সিচালকের স্বপ্নের সওদাগর পুত্র রেহান আহমেদ


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়