Home » গ্র্যামির মঞ্চে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার,সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন জিতে নিল গ্র্যামি পুরস্কার

গ্র্যামির মঞ্চে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার,সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন জিতে নিল গ্র্যামি পুরস্কার

সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ ফের বিদেশের মাটিতে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার। গ্র্যামির মঞ্চে সম্মানিত ভারতীয় সঙ্গীত। সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ শক্তি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে জিতে নিল গ্র্যামি পুরস্কার। এবার ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় সঙ্গীত শিল্পীদের এই সম্মানে স্বভাবতই উচ্ছ্বসিত দেশবাসী৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কৃত অ্যালবাম ‘দিস মোমেন্ট’ শক্তি-এর ঝুলিতে এল গ্র্যামি৷ এই অ্যালবামে মোট আটটি গান রয়েছে৷ 

অ্যালবামের সঙ্গে জড়িত রয়েছেন জাকির হুসেন (তবলা),শঙ্কর মহাদেবন (ভোকালিস্ট), জন ম্যাকলাফলিন (গিটার),ভি সেলভাগনেশ (পারকিউশনিস্ট) ও গণেশ রাজাগোপালন (ভায়োলিনিস্ট)৷ শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের এই সাফল্যে উচ্ছ্বসিত সঙ্গীতদুনিয়া ও অনুরাগীমহল। সোশাল মিডিয়ায় সকলেই শুভেচ্ছা জানিয়েছেন বিজেতাদের৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম প্রতিযোগিতায় নমিনেশনে ছিল সুসানা বাকা, বোকান্তে, বুরনা বয় ও ডাভিডোর মতো তারকারা৷ ৬৬ তম গ্র্যামি পুরস্কারের মঞ্চে তিন-তিনটি পুরস্কার জিতে নিলেন তবলা-বাদক জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোবাল। মিউজিক বিভাগে পুরস্কার জিতেছেন তিনি।

আরও পড়ুন   মালদার নাবালিকা হত্যাকাণ্ডের ঘটনায় সরব রাজ্য শিশু সুরক্ষা কমিশন

জাকির হুসেনের সঙ্গে ফিউশন ব্যান্ড ‘শক্তি’-র অন্যতম সদস্য শঙ্কর মহাদেবনও ‘দিস মোমেন্ট’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে। এর আগে ২০২৩ সালে সেরা আঞ্চলিক গান হিসাবে তেলুগু গান ‘নাতু নাতু’র ঝুলিতে এসেছিল অস্কার৷ নাতু নাতু গান শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে৷ গানটির কোরিয়োগ্রাফি করেছিলেন প্রেম রকশিথ। আর গানটি গেয়েছিলেন পাহুল সিপলিগুঞ্জ ও কালা ভৈরব৷ গানের কথা লিখেছিলেন চন্দ্রবোস৷ ‘নাতু নাতু’ গানের সঙ্গে প্রতিযোগিতায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির গান ‘অ্যাপ্লোজ’, ‘টপ গান:ম্যাভরিক’ ছবির গান ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির গান ‘লিফট মি আপ ও এভরিথিং’, ‘এভরিহোয়্যার অল অ্যাট অয়ান্স’ ছবির গান ‘দিজ ইস লাইফ’৷

About Post Author