স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কোচের ভবিষ্যত নিয়ে। এই পরিস্থিতির মধ্যে এফএ কাপে (FA CUP) দুরন্ত জয় চেলসির (CHELSEA)। চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বের ম্যাচে অ্যাস্টন ভিলাকে (ASTON VILLA) হারিয়ে দিলেন মরিসিও পচেত্তিনোর ছেলেরা। পশ্চিম লণ্ডনের ক্লাবটির পক্ষে খেলার ফল ৩-১। চেলসির হয়ে দুরন্ত গোল এঞ্জোর (ENZO FERNANDEZ)।

আরও পড়ুন: Under-19 World Cup 2024: সচিন-উদয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
ভিলা পার্কে বুধবার শুরু থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করে মরিসিও পচেত্তিনোর ছেলেরা। তার ফলও পায় দল। ম্যাচের ১১ মিনিটে গোল পেয়ে যায় ব্লু ব্রিগেড। তাদের হয়ে গোলের খাতা খোলেন কনার গালাহার। মাদুয়েকের বাড়ানো পাস থেকে বল জালে জড়ান তিনি। প্রথম গোলের ঠিক দশ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে মালো গাতসোর বাড়ানো ক্রস থেকে হেড করে গোল করেন নিকো জ্যাকসন। ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে খেলায় ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল অ্যাস্টন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্যবধান আরও বাড়ায় চেলসি। ২৫ গজ দূর থেকে ফ্রিকিক পেয়েছিল চেলসি। সেই ফ্রিকিকে বিশ্বমানের গোল করেন এঞ্জো ফার্নান্ডেজ। তার স্বদেশীয় গত বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ চেষ্টা করেও বলের নাগাল পাননি। এই মরশুমে বিপুল অর্থ খরচ করে বেনফিকা থেকে এঞ্জো ফার্নান্ডেজকে দলে নিয়েছিল চেলসি। তবে মরশুমের অর্ধেক কেটে গেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গত বিশ্বকাপের অন্যতম আবিষ্কার। তবে ভিলা পার্কে নিজের জাত চেনালেন এঞ্জো। গোল করার পাশাপাশি মাঝমাঠকে নেতৃত্ব দিলেন। এঞ্জোর দাপটে খুব বেশি সুযোগ তৈরী করতে পারল না অ্যাস্টন ভিলা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে অ্যাস্টনের হয়ে একটি সান্ত্বনাসূচত গোল করেন মুসা ডিয়াবি।
প্রতিযোগিতার অন্য একটি ম্যাচে প্লাইমাউথ আর্জাইলকে ৪-১ হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল লিডস ইউনাইটেডও। চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ডে এই দলের বিরুদ্ধেই খেলতা হবে চেলসিকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার