স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ ফেব্রুয়ারি: ভারতের আগামী প্রজন্মের উইকেট রক্ষক ব্যাটারদের মধ্যে তিনি অন্যতম। ঋষভ পন্থ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে দীর্ঘদিন বাইশ গজ থেকে বিরতি নিয়েছেন। তার পর অনেকে মনে করেছিলেন জাতীয় দলে নিজের জায়গা আরও পাকা করে নেবেন ঈশান কিষাণ। তবে সেরকম কিছু ঘটেনি। প্রথম একাদশে তাকে নিয়মিত খেলাননি কোচ রাহুল দ্রাবিড়। মানসিক অবসাদে ভুগছেন জানিয়ে দীর্ঘদিন প্রচারের অন্তরালে চলে গিয়েছিলেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার। তবে বিরতি কাটিয়ে ফের স্বমহিমায় অনুশীলনে ফিরলেন ঈশান। 
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে এসেছেন ঈশান। মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেবেন বলে জানিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন তাকে ক্রিকেট মাঠে দেখা যায়নি। ঈশানকে নিয়ে রীতিমত উদ্বিগ্ন ছিলেন তার ভক্তরা। ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, “ঈশানের ইচ্ছাতেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ও যখন নিজেকে তৈরী করে নেবে তখনই খেলবে। এ বার ও নিজেকে কীভাবে তৈরী করবে, সেটা ওর ব্যাপার।’

অবশেষে সবাইকে স্বস্তি দিয়ে মাঠে ফিরলেন ভারতের এই প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটার। জানা গিয়েছে, বরোদায় কিরণ মোরের অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়েছেন ঈশান। দীর্ঘক্ষণ ব্যাট ও গ্লাভস হাতে ঘাম ঝড়িয়েছেন তিনি। ওই অ্যাকাডেমীতে অনুশীলনে রয়েছেন ভারতের আর এক তারকা হার্দিক পান্ডিয়া। তাঁর সঙ্গে রয়েছেন ভাই ক্রণালও। তাদের সঙ্গে এবার যোগ দিলেন ঈশান।
আরও পড়ুন: ADAM ANKERS: খেলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন, মৃত্যু হল প্রতিভাবান ফুটবলারের
প্রসঙ্গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সদের হয়ে খেলেন পাটনার ঈশান। এই বছর মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক। আবার ভারতের টি-টোয়েন্টি দলেরও নেতা হার্দিক। ফলে অধিনায়কের সঙ্গে ফিরে আসার অনুশীলন করছেন ঈশান। ক্রিকেট মহলের একাংশের দাবি আসন্ন আইপিএলে ফের স্বমহিমায় দেখা যাবে তাকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার