স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এই প্রজন্মের তারকাদের মধ্যে তিনি অন্যতম। মিডল অর্ডারে ব্যাট হাতে তার তাণ্ডব উপভোগ করে গোটা ক্রিকেট বিশ্ব। তিনি ডেভিড মিলার (DAVID MILLER)। সম্প্রতি এক নয়া কীর্তির মালিক হলেন তিনি। টি-টোয়েন্টিতে দশ হাজারি ক্লাবে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটার। এই রেকর্ড দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ক্রিকেটার ডেভিলিয়ার্স বা ডু’প্লেসিরও নেই। দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন মিলার।

আইপিএলের ধাঁচে দক্ষিণ আফ্রিকাতেও চালু হয়েছে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। বুধবার সেই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল পার্ল রয়্যাল ও জোবার্গ সুপার কিং। পার্ল রয়্যাল দলের হয়ে খেলেন ডেভিড মিলার। তার দল ৯ উইকেটে হারলেও নতুন রেকর্ড গড়েন এই আগ্রাসী বাঁ-হাতি ব্যাটার। ম্যাচে ৪০ বলে ৪৭ রানের সুবাদে টি-টোয়েন্টিতে দশ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। এক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচকেও ধরা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রকেটের দুই কিংবদন্তী এবি ডি’ভিলিয়ার্স ও ফাফ ডুপ্লেসি এর আগে ন’হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন। তাদেরকে টপকে রামধনুর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ অঙ্কের ক্লাবে চলে গেলেন মিলার।

সব প্রতিযোগিতা মিলিয়ে টি-টোয়েন্টিতে ১০ হাজারের বেশি রান করেছেন বিশ্বের মোট ১২ জন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছে ভারতের বিরাট কোহলি ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এই তালিকার শীর্ষে রয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা ক্রিকেটার গেইল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার করেছেন ১৪,৫৬২ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। তাঁর রান ১৩,০৭৭। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ানের প্রাক্তন ক্রিকেটারের রান ১২,৫৭৭। বাকিরা হলেন— ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১২,০০২)। ভারতের বিরাট কোহলি (১১,৯৯৪)। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১,৮৬০)। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১১,৪৫৮)। ভারতের রোহিত শর্মা (১১,১৫৬)। ইংল্যান্ডের জস বাটলার (১১,১৪৬)। নিউ জ়িল্যান্ডের কলিন মুনরো (১০,৬০২)। ইংল্যান্ডের জেমস ভিন্স (১০,০১৯)। এবার তালিকায় যুক্ত হল ডেভিড মিলারের নাম। তার রান ১০,০১৯।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার