Home » ভোটে পরাজিত মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সইদের পুত্র

ভোটে পরাজিত মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সইদের পুত্র

সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ পাক ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করেনি পাক নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হলেও ভোটের ফলাফল দুই দিন পেরিয়ে যাওয়ার পরও ঘোষণা হয়নি। কারা দখল করবে ২৬৫ আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি তাই নিয়ে শুরু হয়েছে পাকিস্তানে টানাপোড়েন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: শুধুমাত্র ১ শতাংশ মানুষ পেরেছেন নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

পাক ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে অংশগ্রহণ করেছিল মুম্বাই হামলার মূল মাস্টারমাইন্ড হাফিজ সইদের দল পাকিস্তান মারকাজি মুসলিম লীগ। লাহোর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন লস্কর ই তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের পুত্র তালহা সইদ।। কিছুদিন আগেই তালহা সইদকে স্বতন্ত্র সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল ভারত। সেই তালহা সইদকে নির্বাচনে পরাজিত করেছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত এক নির্দল প্রার্থী।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: জিনিয়াসদের জন্য চ্যালেঞ্জ ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান

পাক ন্যাশনাল এসেম্বলি নির্বাচনে সেই অর্থে কোন প্রভাব ফেলতে পারেনি হাফিজ সইদের দল পাকিস্তান মারকাজি মুসলিম লীগ। একদিকে যেমন স্বতন্ত্র সন্ত্রাসবাদী তালহা সইদ সংসদ হতে পারলেন না, তেমনি কিছুটা হলেও এই নির্বাচনের ফলের প্রভাবে লস্কর ই তৈবার প্রভাব কিছুটা কমবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author