সময় কলকাতা ডেস্ক,১০ ফেব্রুয়ারি : সুপার কাপ জয় অতীত। যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেড কে পাঁচ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল, তাও অতীত । ডার্বির দাঁতে দাঁত চাপা লড়াইয়ের পরে সমতল ছাড়তেই মশালের আগুন নিভল আইএসএলে। পাহাড় থেকে পতন হল ইস্টবেঙ্গলের। পাঁচ গোলের বদলা নিল নর্থইস্ট। আবার পাঁচ গোল হল ম্যাচে। ৩-২ গোলে লাল হলুদকে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড। পাহাড় থেকে শূন্য হাতেই ফিরত হচ্ছে বেঙ্গলকে। অবশ্য এম্যাচে জোড়া গোল করে ইস্টবেঙ্গলকে একাই পাহাড় থেকে নিচে ফেললেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার টমি ইউরিচ। প্রথম দুটি গোলে ইস্টবেঙ্গল ডিফেন্সের সম্পূর্ণ ভুল থাকলেও তৃতীয় গোলের সময় কারও বিশেষ কিছু করার ছিল না। ইউরিচ যে জায়গা থেকে বল গোলে রাখেন তা প্রমাণ করে দিয়েছে ভারতে একজন সেরা মানের স্ট্রাইকারের উদয় হয়েছে। বাঁক খেয়ে যেভাবে বল গোলে ঢোকে ঝাঁপিয়েও তার নাগাল পান নি গিল।
আরও পড়ুন EAST BENGAL: মরশুমের মাঝপথে ধাক্কা ইস্টবেঙ্গলের, চোট পেয়ে মাঠের বাইরে দলের তারকা ফুটবলার
সৌমিক, ক্রেসপো ছিলেন না। প্রথমার্ধেই ইস্টবেঙ্গল দুগোলে পিছিয়ে পড়ে।দ্বিতীয়ার্ধে নন্দা গোল করায় ইস্টবেঙ্গল সমর্থকদের মনে আশা জাগলেও আবার গোল খায় ইস্টবেঙ্গল। প্রায় খেলার গতির বিরুদ্ধে বিশ্বমানের গোল করেন নর্থ ইস্ট স্ট্রাইকার টমি ইউরিক। প্রসঙ্গত ,অস্ট্রেলিয়ার হয়ে ২০১৮ সালের বিশ্বকাপে খেলেছেন ইউরিচ। অজি এই দীর্ঘদেহী তারকা ৪১টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন দেশের হয়ে। এদিন তিনি তাঁর জাত বোঝালেন।
আরও পড়ুন জয়ের জয়জয়কার : ভারতীয় ফুটবলে নতুন মুখ জয় গুপ্তা
১-৩ গোলে পিছিয়ে পড়ায় বেগতিক বুঝে কোচ কুয়াদ্রাত মাঠে নামান ব্রাউন ও ভাসকোয়েজকে। ভারতে প্রথম ম্যাচে আবির্ভাব লগ্নে গোল করলেও ইস্টবেঙ্গলের হার বাঁচাতে পারেনি ফেলিসিও ব্রাউন। ভাসকুয়েজ অল্প সময়ে খারাপ খেলেন নি কিন্তু শেষ কয়েক মিনিট ছাড়া মাঝমাঠ থেকে বল সাপ্লাই ছিল কম আর ডিফেন্স লাইনে হিজাজি ছাড়া অন্যদের ভরসা করার মত মনে হয় নি। গোদের উপর বিষফোঁড়ার মত এই ম্যাচে হলুদ কার্ড দেখে মুম্বাইয়ের বিরুদ্ধে পরের ম্যাচে নেই অধিনায়ক ক্লেটন। অন্যদিকে,এই ম্যাচে জিতে আবার প্রথম ছয়ে উঠে এল নর্থ ইস্ট ইউনাইটেড।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে