স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগের (PREMIER LEAGUE) খেতাবী লড়াই জমজমাট। শনিবার ঘরের মাঠে এভার্টনকে ২-০ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি (MANCHESTER CITY)। জোড়া গোল করলেন আর্লিং হাল্যান্ড (ERLING HAALAND)। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল সিটিজেনরা। ৫৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল (LIVERPOOL)। যদিও গুয়ার্দিওলার দলের থেকে এক ম্যাচ বেশী খেলেছে তারা।শনিবার বার্নলিকে হারিয়ে দিয়েছে লিভারপুল।

দাপট নিয়ে শুরু করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। বিপক্ষের গোল লক্ষ্য করে মোট ৯ টি শট নিলেও তার একটিও গোলে রাখতে পারেনি তারা। ২০২২ সালের অগস্ট মাসের পর এই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথামার্ধে একটিও শট গোলে রাখতে পারল না গুয়ার্দিওলার ছেলেরা। তবে বল দখলের বিচারে নিরঙ্কুশ আধিপত্য ছিল তাদেরই দখলে। দ্বিতীয়ার্ধে সেই আক্রমণের ধারা বজায় রাখে সিটিজেনর। তবে কিছুতেই গোল মুখ খুলতে পারছিলেন না তারা। তবে ফের সিটির ত্রাতা হয়ে উঠলেন আর্লিং হাল্যান্ড। গত বছর নভেম্বরে তিনি ক্লাবের হয়ে শেষ গোল করেছিলেন। তার পর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। প্রায় দু’মাস পর দলে ফিরে প্রমাণ করলেন তার গোলের খিদে আদৌ কমেনি। ৭১ মিনিটে নাথান আকের সাজিয়ে দেওয়া বল থেকে জোরালো শটে গোল করেন নরওয়ের তারকা। প্রথম গোলের ১৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করেন হাল্যান্ড। ৪১৯ মিনিট পরে দলের হয়ে গোল করলেন তিনি।

আরো পড়ুন: হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান
প্রিমিয়ার লিগের অন্য একটি ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। বার্নলিকে হারিয়ে দিয়েছে অল রেডরা। খেলার ফল ৩-১। গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলে য়ুর্গেন ক্লপের ছেলেরা। ম্যাচে ৭১ শতাংশ বলের দখল ছিল তাদের দখলে। ৩১ মিনিটে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন দিয়েগো জোটা। ৪৫ মিনিটে অবশ্য খেলায় সমতা ফেরান বার্নলির দারা ও’শিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের লিভারপুলকে এগিয়ে দেন লুই দিয়াজ। ৭৯ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ডারউইন নুনেজ।


More Stories
হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল