Home » হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান

হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ১১ ফেব্রুয়ারি : অনেকদিন জয় আসছিল না। সুপার কাপে  ডার্বিতে হার,কোচ বদল তবুও জয় অধরা থেকে যাচ্ছিল। শনিবার হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান।

আরও পড়ুন মুকেশের পরে আকাশ দীপ : বাংলার আরেক ক্রিকেটার ভারতীয় দলে

শনিবার আইএসএলে ছিল অস্ট্রেলিয়ান বিশ্বকাপারদের দিন। যেদিন একদিকে পাহাড়ে যখন ইস্টবেঙ্গলের মশাল নেভালেন ইউরিচ সেদিন যুবভারতীতে মোহনবাগানের হয়ে উজ্জ্বল হয়ে উঠলেন কামিংস। তিনি গোল করলেন, গোল পেলেন অনিরুদ্ধ থাপা। তাদের গোলের সুবাদে সবুজ মেরুন হায়দ্রাবাদ এফসি কে ২-০ গোলে হারিয়ে দিল। এবারের হায়দ্রাবাদ অত্যন্ত দুর্বল তবুও ডার্বি ম্যাচে ড্র করার পরে মোহনবাগানকে এদিন অনেক উজ্জ্বল দেখাল।হাবাসের এবারের ভারতে আসার পরে হায়দ্রাবাদকে হারিয়ে  তার কোচিংয়ে এই প্রথম জয়ের মুখ দেখল পালতোলা নৌকা।

আরও পড়ুন OPTICAL ILLUSION: শুধুমাত্র ১ শতাংশ মানুষ পেরেছেন নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

তবুও কিছু ভাবনা থেকেই গেল। হায়দ্রাবাদের মত দুর্বল দল বেশ কয়েকবার মোহনবাগানের গোলমুখ খুলে ফেলল, আবার উল্টোদিকে মোহনবাগের সামনে যে সুযোগ এসেছিল তার অধিকাংশই সদব্যবহার করতে পারেনি সবুজ মেরুন খেলোয়াড়রা।তবুও তিন পয়েন্ট ঘরে আসায় দিনশেষে স্বস্তি। এই জয়ের ফলে মোহনবাগান আরও এক ধাপ উপরে উঠল আইএসএলের পয়েন্ট টেবিলে। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল মোহনবাগান।।

Latest bengali news    breaking news in bengali দেখতে পড়ুন   today’s bengali news সময় কলকাতা

আরও পড়ুন পাহাড় থেকে ইস্টবেঙ্গলকে খাদে ফেলল নর্থইস্ট, অনন্য ইউরিচ

About Post Author