সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারিঃ একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। শনিবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার তাপমাত্রা। কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার কারণে রাজ্য জুড়ে ফের পারদ পতন। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে। দক্ষিণের জেলাগুলোতে ঠান্ডা আরও কিছুদিন থাকবে। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্য জুড়ে পারদ পতন। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। আপাতত বঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় সপ্তাহান্তে তাপমাত্রা বেশকিছুটা নামল। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৮৯ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।
পূর্বাভাস বলছে, রবিবারও তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। এক ধাক্কায় শহর কলকাতায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। ফের হাওয়ায় ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। মেঘের পরত কাটিয়ে ফের বাংলায় ঢুকছে শীত৷ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!