সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি: নতুন করে হাওয়া বদল এর ইঙ্গিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের একবার কমতে পারে তাপমাত্রার পারদ! শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত শুষ্কই থাকবে। এদিন দক্ষিণবঙ্গে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। সকালের দিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকলেও সন্ধ্যার দিকে শীতের হাল্কাম আমেজ থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সন্ধ্যা ও রাতের দিকে রবিবার পর্যন্ত শীত থাকবে। শুক্রবার থেকে আবহাওয়ার ফের উন্নতি হবে। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। পশ্চিমের কিছু জেলায় ও সংলগ্ন জেলায় এদিন হালকা থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে, উত্তরবঙ্গে একটি জেলা ছাড়া নতুন করে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও পড়ুন দেবকে ইডির তলব, “প্রতিহিংসার” রাজনীতি ? শুভেন্দুর ভবিষ্যৎবাণী মিলে গেল
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিন সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। বঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে সকাল থেকেই আকাশ মেঘলা। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৯১ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ ধীরে ধীরে কমবে।
পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে থাকবে। গত কয়েকদিন ধরেই এক ধাক্কায় শহর কলকাতায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে রবিবার থেকে তাপমাত্রা বাড়বে অনেকটাই। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে। গুজরাট এবং অসমে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। এছাড়াও কর্ণাটক থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!