Home » Vamshi Krishna: ছ’বলে ৬ ছক্কা! কনিষ্ঠতম হিসাবে শাস্ত্রী, যুবরাজকে ছুঁলেন এই ভারতীয় ক্রিকেটার

Vamshi Krishna: ছ’বলে ৬ ছক্কা! কনিষ্ঠতম হিসাবে শাস্ত্রী, যুবরাজকে ছুঁলেন এই ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ ফেব্রুয়ারি: ক্রিকেটে ছ’বলে ছ’টি ছক্কা মারার নজির খুব কম। যদিও সেই কম তালিকায় রয়েছে একাধিক ভারতীয়র নাম। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে সেই কৃতিত্বের অধিকারী হয়েছেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, রুতুরাজ গায়কোয়াড়রা। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তিনি ভামশি কৃষ্ণ। বুধবার সিকে নায়ডু ট্রফিতে এক ওভারে ছটি ছক্কা হাঁকালেন অন্ধ্র প্রদেশের তরুণ ব্যাটার।

আরও পড়ুন: RANJI TROPHY: প্রথম শ্রেণির ক্রিকেটে অবসরের হিড়িক, খেলা ছাড়ার সিদ্ধান্ত আরও চার ক্রিকেটারের

অন্ধ্রের ম্যাচ ছিল রেলওয়েজের বিরুদ্ধে। সেই ম্যাচেই ছ’বলে ছয় ছক্কা এল ভামশির ব্যাট থেকে। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন অন্ধ্রের যুব দলের এই ক্রিকেটার। ম্যাচে ৬৪ বলে ১১০ রানের অনবদ্য ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার। সেই ইনিংসে স্পিনার দমনদীপের বলে ছ’টি ছক্কা মারেন তিনি। ওই ওভারে ৩৬ রান আসে ভামশির ব্যাট থেকে। ইনিংসটি ভামশির জন্য স্মরণীয় হলেও দমনদীপের জন্য দুঃস্বপ্নের।

আরও পড়ুন: VIRAT KOHLI AND ANUSHKA SHARMA: ‘বিরুষ্কা’-র ঘরে নতুন সদস্য, শুভেচ্ছা জানালেন সচিন

১৯৮৫ সালে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের এই কৃতিত্ব মাইলফলক হয়েছিল ভারতীয় ক্রিকেটে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই নজির গড়েছিলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০২২ সালে ছ’বলে ছক্কা মেরেছিলেন রুতুরাজ। ভামশি এই রেকর্ড গড়লেন বাকি তিনজনের থেকে অনেক কম বয়সে।

About Post Author