Home » অনবদ্য ধ্রুব জুরেল, অশ্বিন-কুলদীপের ভেলকি, টেস্ট ও সিরিজ জয়ের মুখে ভারত

অনবদ্য ধ্রুব জুরেল, অশ্বিন-কুলদীপের ভেলকি, টেস্ট ও সিরিজ জয়ের মুখে ভারত

সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : রাঁচিতে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ছিল বেশ সুবিধাজনক অবস্থায়। তৃতীয় দিনে খেলার ভাগ্য সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিলেন তিনজন। ব্যাট হাতে  অনবদ্য ধ্রুব জুরেল আর বল হাতে কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। ফলে ভারতের সামনে জয়ের জন্য ইংল্যান্ড রাখতে পেরেছে মাত্র ১৯২ রানের লক্ষ্য মাত্রা।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত  কোনও উইকেট না খুইয়ে তুলে ফেলেছে ৪০ রান অর্থাৎ আর প্রয়োজন ১৫২ রান যা করতে পারলে সিরিজ জয় সম্পন্ন হয়ে যাবে এক টেস্ট ম্যাচ বাকি থাকতেই।  অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে হলে ইংল্যান্ডের চাই দশ উইকেট।

আরও পড়ুন ” ম্যাডাম বললেই প্রতিবাদ “, কে এই সন্দেশখালির প্রতিবাদী গীতা বর? ম্যাডাম-ই বা কে?

তৃতীয় দিনে প্রথম সেশনের নায়ক অবশ্যই  ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল । তাঁর ব্যাটিং ও কিপিং দেখে প্রাক্তন ক্রিকেটাররা বলছেন অনবদ্য ধ্রুব জুরেল, সুনীল গাভাস্কার  কদম এগিয়ে বলেছেন, আরেক এম এস ধোনি তৈরি হচ্ছে । মূলত তাঁর চেষ্টায় প্রথম ইনিংসে ভারত লড়াইয়ে ফেরে। সকালে তাঁর যখন ৫৯ রান, তখন ক্যাচ ফেলে জুরেলকে একবার প্রাণদান করেন অলি রবিনসন। ৯০ রান করার আগে থামেন নি জুরেল। তাঁকে যোগ্য সহায়তা দেন কুলদীপ যাদব ও আকাশ দীপ। ফলে তৃতীয় দিন সকালে  ভারত ৮৮ রান তুলে ইংল্যান্ডের প্রথম ইনিংসের  ৩৫৩ রানের উত্তরে ৩০৭ রানে ইনিংস শেষ করে। মাত্র ৪৬ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে  অশ্বিন ও কুলদীপের বোলিংয়ের সামনে ধরাশায়ী হয় ইংল্যান্ড। একমাত্র ৬০ রানের ইনিংস খেলা জ্যাক ক্রলে ছাড়া কেউই বিশেষ সুবিধা করতে পারেন নি। অশ্বিন পাঁচ উইকেট এবং কুলদীপ চার উইকেট পান। উইকেটে টার্ন রয়েছে, স্পিনাররা  সাহায্য পাচ্ছেন তবুও চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত।।

আরও পড়ুন PREMIER LEAGUE: বড় ব্যবধানে জয় আর্সেনালের, জয়ী ম্যানচেস্টার সিটিও, হার ইউনাইটেডের

About Post Author