সানী রায়, সময় কলকাতা , ২৯ ফেব্রুয়ারি : উত্তরবঙ্গ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে যুগে যুগে। প্রাচীন সময় থেকে বিভিন্ন সময় উত্তরবঙ্গের লেখকদের রচনা এবং উত্তরবঙ্গের প্রেক্ষাপটে লেখা কাহিনী বাংলা সাহিত্যকে দিয়েছে দিশা। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে রচিত সাহিত্যের কথা আলোচনা প্রথমেই উল্লেখ করতে হয় মঙ্গলকাব্যের কথা ও গোঁসানি মঙ্গল। চন্ডিকা বিজয়ও উত্তরবঙ্গের স্পর্শমাখা। বঙ্কিমচন্দ্রের লেখায় বারবার ঘুরে এসেছে উত্তরবঙ্গ – আনন্দমঠ বা দেবী চৌধুরানী সর্বত্র তার উদাহরণ। আধুনিক সময়কালে অমিয়ভূষণ মজুমদার, অভিজিৎ সেনদের কথাও উল্লেখ্য। উত্তরবঙ্গের সঙ্গে নিবিড় যোগ রয়েছে কাহিনীকার সমরেশ মজুমদারের – উত্তরাধিকার,কালবেলা, কালপুরুষ শুরুই হয়েছে উত্তরবঙ্গের প্রেক্ষাপটে। সময় পাল্টেছে। হরর, সাসপেন্স, থ্রিলার আগেও পাঠকদের টানত। সময়ের সাথে সাথে অতিপ্রাকৃত, রহস্য- রোমাঞ্চ নতুন অভিমুখ পাচ্ছে, পাচ্ছে বিশেষ সমাদর । এই ধারায় উত্তরবঙ্গ থেকে ‘সন্ধ্যার পর সাবধান’ নবতম সংযোজন।
উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে তরুণ লেখক সূর্যোদয় দে’র লেখা ছোটগল্পের সংকলন “সন্ধ্যার পর সাবধান” গ্রন্থের প্রকাশ আসন্ন । এই বইটিতে মোট সাতটি গল্প রয়েছে, যার মধ্যে দুটি গল্প অবলম্বনে নির্মিত হয়েছে শর্ট ফিল্মও যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে।কল্পবিজ্ঞান, হরর, সাসপেন্স ও থ্রিলারের মিশেল “সন্ধ্যার পর সাবধান”।
এই বইটির গল্পগুলিতে কল্পবিজ্ঞান, হরর, সাসপেন্স ও থ্রিলারের মেলবন্ধন হয়েছে আধুনিকতার ছোঁয়া নিয়ে । এলিয়েন থেকে শুরু করে পৌরাণিক লোককথার দানব কিংবা ভূতের অস্তিত্বের সঙ্গে বিজ্ঞান জুড়ে লেখা হয়েছে এক একটি গল্প।ছাব্বিশ বছরের সূর্যোদয় পেশায় ডাকবিভাগে সরকারি চাকুরীরত। অবসরে গল্প লেখেন ও স্বাধীন সিনেমা বানান। তার পরিচালিত বেশ কিছু সিনেমা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিও পেয়েছে। “প্যারাডক্স” শর্ট ফিল্মটির মূল গল্পটি এই বইতে সংকলিত রয়েছে। স্বাভাবিকভাবে পাঠকদের কাছে এই বই সমাদৃত হওয়ার সম্ভাবনা রাখে। বাংলা সাহিত্যে উত্তরবঙ্গের আরেকজন প্রতিশ্রুতিমান লেখকের রচনা নতুন আঙ্গিকে অবদান রাখতে চলেছে।।
আরও পড়ুন লেখকের অক্লান্ত কলম ও ‘যাও পাখি’


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১