Home » ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সানী রায়, সময় কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : অভিজ্ঞতার সঙ্গে ভারসাম্য রেখে তারুণ্য ও  যুব মুখকে প্রাধান্য দিয়ে  ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত। ধূপগুড়ি গ্রামীণ এস সি ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলীর নেতৃত্বে এবং ধূপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি মলয় কুমার রায়ের উপস্থিতিতে ধূপগুড়ি ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েতের এসসি ওবিসি সেলের ব্লক কমিটি গঠন ও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পূর্ণাঙ্গ কমিটি গঠন কর্মসূচি সম্পন্ন হল ধূপগুড়ি তৃণমূল কংগ্রেস গ্রামীণ পার্টি অফিসে।এদিন নবনির্বাচিত প্রত্যেক পদাধিকারীকে দলের তরফে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। নয়টি গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থক থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেস সমর্থক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন রাজীব গান্ধী হত্যাকাণ্ডের অন্যতম পান্ডা সান্থানের মৃত্যু

মলয় কুমার রায়, তৃণমূল কংগ্রেস গ্রামীণ ব্লক সভাপতি, বলেন: “আমরা আশা করি নবগঠিত কমিটি দলের নীতি ও আদর্শকে জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”পাশাপাশি তিনি আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কর্মী সমর্থকদের সংঘবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান জানান।
এস সি ওবিসি সেলের সভাপতি বলেন ইলিয়াস আলী বলেন, “আমাদের লক্ষ্য দলের তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির কর্মীদের ক্ষমতায়নে সহায়তা করা।”এই পূর্ণাঙ্গ কমিটি যাবতীয় দলীয় নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে মা মাটি মানুষের সরকারের স্বার্থে কাজ করে যাবে।এই কর্মসূচির মাধ্যমে ধূপগুড়ি ব্লকের তৃণমূল কংগ্রেস এস সি ওবিসি সেলের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ধুপগুড়ি ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা এসসি ওবিসি সেলের অঞ্চল সভাপতি দায়িত্বপ্রাপ্তর তালিকা :
১. ঝার আলতা এক নং গ্রাম পঞ্চায়েত থেকে গণপতি রায়।
2. ঝার আলতা দুই নং গ্রাম পঞ্চায়েত থেকে করুণা অধিকারী
3. গধেয়াররখুটি গ্রাম পঞ্চায়েত থেকে অনিল চন্দ্র রায়
4. মাগুরমারি ১নং গ্রাম পঞ্চায়েত থেকে বাবুন সরকার
5. মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে মোকসেদুল হক
6. বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে প্রতাপ মজুমদার
7. সাঁকোয়াঝরা ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে ব্রজবাসী দাস
8. গাদং ১ নং গ্রাম পঞ্চায়েত থেকে হরি শংকর রায়
9. গাদং ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে রাকেশ রায়।।

আরও পড়ুন অভিনেত্রী জয়া প্রদাকে গ্রেফতারের নির্দেশ, ‘পলাতক’ ঘোষণা উত্তরপ্রদেশ আদালতের

About Post Author