Home » আফগানিস্তানকে হারিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড

আফগানিস্তানকে হারিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,২ মার্চ : আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড । আটটি টেস্ট সময় লাগল তাদের।

১৮৭৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট। এই টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ছাড়া তাদের প্রথম টেস্টেই কোনও দল জয় পায় নি। ইংল্যান্ড,পাকিস্তান ও আফগানিস্তান তাদের দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম জয়টি পায় ষষ্ঠ টেস্ট ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের পরেই এই তালিকায় দ্রুততম জয় পাওয়ার নজির গড়ল আয়ারল্যান্ড । তাদের টেস্ট ইতিহাসের অষ্টম টেস্টে তারা আফগানিস্তান কে হারিয়ে প্রথমবার জয়ের স্বাদ পেল। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে খেলেছে এরকম দেশের তালিকায় ভারত বেশ দেরিতেই তাদের প্রথম জয় পায়। ভারতকে প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল ২৫ টি টেস্ট।

আবুধাবিতে হওয়া এক টেস্ট ম্যাচের শৃঙ্খলায় জয় পেয়ে ট্রফি জিতে নেয় আয়ারল্যান্ড। ম্যাচে প্রথম থেকে কর্তৃত্ব দেখিয়ে তারা ৬ উইকেটে জয় তুলে নেয়। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৫৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।মার্ক অ্যাডেয়ার ৩৯ রানে ৫ উইকেট তুলে নেন। আফগানিস্তান দলের হয়ে ইব্রাহিম জারদান ও করিম জানাত ছাড়া বিশেষ কেউ রান পান নি। ইব্রাহিম জারদান ৫৩ রান করেন। জবাবে ২৬৩ রান করে প্রথম ইনিংস শেষ করে আয়ারল্যান্ড। স্টার্লিং সর্বোচ্চ ৫২ রান করেন। আফগান বোলারদের মধ্যে সফলতম ছিলেন জিয়ায়ুর রহমান। তিনি পাঁচ উইকেট পান।আইরিশদের বোলিং দাপটে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস ও শেষ হয়ে যায় মাত্র ২১৮ রানে।

 

১১১ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে চার উইকেট হারিয়েই জয়ের রান তুলে নেয়। অধিনায়ক এন্ড্রু বালবিরনি অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডকে ঐতিহাসিক জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। আইরিশ বোলার মার্ক অ্যাডেয়ার ২ ইনিংস মিলিয়ে ৯৫ রানে আট উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।।

আরও পড়ুন Paul Pogba: ডোপিংয়ের দায়ে দোষী সব্যস্ত, চার বছরের জন্য নির্বাসিত প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলার

About Post Author