সানী রায়,সময় কলকাতা,৩ মার্চ : : ‘এক দশকে সঙ্ঘ ভেঙ্গে যায়’ বলেছিলেন শঙ্খ ঘোষ। লিটল ম্যাগাজিনের কথা উঠলেই শঙ্খ ঘোষের কথা চলেই আসে, সঙ্ঘ এক দশকে ভাঙলেও আকাশ ছোঁয়ার স্পর্ধা মরে না। স্বপ্ন দেখায় লিটল ম্যাগ। এই স্বপ্নের হাওয়ায় ভর করে পাড়ি উত্তরের লিটল ম্যাগাজিনের। আয়োজন নয় – স্বপ্নের উদযাপন সংস্কৃতির মেলায় । লিটল ম্যাগাজিন মেলা ‘উত্তরের হাওয়া’ এনে দিয়েছে টাটকা খোলা হাওয়া।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ‘উত্তরের হাওয়া’ উত্তরবঙ্গের কোচবিহার এ বি এন শীল কলেজের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। গত ১ মার্চ থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে উত্তরের হাওয়া । তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় প্রত্যেক দিনই যেন চাঁদের হাট বসছে।একদিকে একাধিক নেতা মন্ত্রিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গের আনাগোনা লেগেই রয়েছে এই অনুষ্ঠানে। পাশাপাশি জেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে লেখক কবি সাহিত্যিকদের জমায়েতে একেবারে জমজমাট কোচবিহার। এরই মাঝে সূচনার দিনে সন্ধ্যাবেলায় উৎসবের মূলমঞ্চে একাধিক সুনাম ধন্য। পত্র-পত্রিকার সম্পাদকদের নিয়ে সান্ধ্যকালীন আড্ডার আয়োজন এই প্রাঙ্গণে। সম্পাদকদের বৈঠকে অংশগ্রহণ করেন দোত্যনা পত্রিকার সম্পাদক গৌতম গুহ, মল্লার পত্রিকার সম্পাদক শুভময় সরকার, প্রবাহ তিস্তা তোর্সা পত্রিকার সম্পাদক ড. কৃষ্ণদেব, দাগ পত্রিকার সম্পাদক মনোনিতা চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন কবি বেনু সরকার প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রাবন্ধিক সম্পাদক দেবব্রত চাকি। এদিনের আলোচনা সভায় উঠে আসে বর্তমান পরিস্থিতিতে লিটল ম্যাগাজিনের ভূমিকা সহ টিকিয়ে রাখার মূল বার্তাগুলি। উত্তরের হাওয়া বইছে স্বপ্নকে বাঁচাতে।।
আরও পড়ুনহাংরি জেনারেশন আন্দোলনের অন্যতম কবি মলয় রায়চৌধুরী প্রয়াত


More Stories
সাপলুডোর আইএসএলে শীর্ষে জামশেদপুর
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে