সময় কলকাতা ডেস্ক,৮ মার্চ : সময়ের ও জীবনের জলছবি তুলে আনে নাটক।বঙ্গের লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ নাটকে জড়িয়ে থাকে আর্থ- সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। ধরা থাকে ইতিহাস। ধরা থাকে মানুষের যাপন। এরকমই এক প্রেক্ষাপট তুলে ধরার চর্চায় দক্ষিণ দমদম সংস্কৃতি মঞ্চের প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে বাদাবন। নামের মধ্যে মিশেছে সুন্দরবনের সোদা মাটির গন্ধ। কাটোয়ার সংহতি মঞ্চে অভিনীত এই নাটকটিতে ফুটে উঠেছে অস্থির সময়ের এক মর্মান্তিক ইতিহাস।
কাটোয়াতে সম্প্রতি শিক্ষক ও মননশীল মানুষের সামনে অনুষ্ঠিত নাটক ‘বাদাবন’দেশভাগের পটভূমিকায় একশ্রেণীর সব হারানো মানুষের যাপনচিত্র। যাদের যুগে যুগে অস্থির রাজনৈতিক আবর্তে ভিটেমাটি নতুন আশ্রয় খুঁজতে হয় সেই মানুষদের যাপনচিত্র। বিশ্বের প্রতিটি কোণে এদের বলা হয় উদ্বাস্তু। ভারত-পাকিস্তান বা বাংলাদেশের মানচিত্র নতুন করে গড়ে ওঠার সন্ধিক্ষণে সর্বহারা মানুষেদের নিয়ে গা শিউরে ওঠা ইতিহাস তুলে ধরেছে বাদাবন। মরিচঝাঁপির সঙ্গে জড়িয়ে আছে পূর্ব পাকিস্তানে ভিটে মাটি থেকে উৎখাত হয়ে নতুন বাসস্থান খুঁজে নেওয়ার আশায় সব হারানো অসংখ্য হিন্দু শরণার্থীর রাষ্ট্রের রোষে মৃত্যু বা মৃত্যুর চেয়েও খারাপ এক জীবনলাভের ইতিহাস। বঙ্গে বাম শাসনকালের শুরুতে ৭০ দশকের শেষ দিকে মরিচঝাঁপির সঙ্গে জড়িয়ে পড়ে বামপন্থী দমননীতি। মরিচঝাঁপিকে বলা হয়, গণহত্যার মঞ্চ যেখানে শাসকদলের অত্যাচারের অভিযোগ সম্পৃক্ত হয়ে আছে। বাদাবন নাটক বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হওয়া এবং দণ্ডকারণ্য হয়ে মরিচ ঝাঁপি তে আশ্রয় লাভের চেষ্টা করা অসহায় মানুষদের জীবন নিয়ে গড়া। এই মানুষদের বাস ছিল বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে তাঁদের দণ্ডকারণ্য হয়ে দক্ষিণ ২৪পরগনার (তৎকালীন অখন্ড ২৪ পরগনার ) মরিচঝাঁপিতে আশ্রয়ের প্রচেষ্টা এবং মৃত্যুর এক করুন ছবি বাদাবন নাটকটিতে। বাংলাদেশের ও বর্তমান দক্ষিণ ২৪ পরগনার মানুষদের যাপন সুদক্ষ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাদাবন নাটকটিটে ।.
আরও পড়ুন মরিচঝাঁপির রক্তাক্ত ইতিহাস


More Stories
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?