Home » ইডি আধিকারিকদের উপর আক্রমণ : তদন্তে মিনাখাঁ থানায় সিবিআই

ইডি আধিকারিকদের উপর আক্রমণ : তদন্তে মিনাখাঁ থানায় সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ : রাত হচ্ছে। শীতকাল চলে গেলেও রাতে হালকা শীতভাব এখনও রয়েছে বসিরহাট মহকুমার মিনাখাঁয়। ঘড়ির  কাঁটা প্রায় আটটা ছুঁতে চলেছে। শুক্রবার সন্দেশখালি কাণ্ডে মিনাখা থানায় প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট অভিযান চালানোর পর অবশেষে কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিলেন সিবিআই আধিকারিকরা।সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তাঁরা ঢুকেছিলেন মিনাখাঁ থানায় । সিবিআই অভিযানের কারণ ছিল ইডি আধিকারিকদের ওপরে হামলা আর তাই ছানবিন। শাহজাহানের দলবলের হাতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার ৬৩ দিন পরে মিনাখায় ঢুকল সিবিআই । মিনাখাঁ থানায় অভিযানের সময় সিবিআই তাদের আগমনের কারণ জানিয়েছে।

সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) জানিয়েছে,প্রাথমিক তদন্তের পরে,শুক্রবার তারা সন্দেশখালিতে (পশ্চিমবঙ্গ) তল্লাশি চালিয়েছে । তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অফিসারদের উপর হামলার সাথে সম্পর্কিত।৫ জানুয়ারী, ২০২৪ তারিখে ইডি অফিসারদের বিরুদ্ধে আক্রমণ চালানো হয়েছিল । এর আগে তল্লাশির সময় বেশ কিছু অপরাধমূলক নথি এবং উপাদান বাজেয়াপ্ত ও উদ্ধার করা হয়েছে

আরও পড়ুন মরিচঝাঁপির রক্তাক্ত ইতিহাস

সিবিআই জানিয়েছে কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে, মার্চের ৫ তারিখে CBI, ACB, কলকাতায় পশ্চিমবঙ্গ পুলিশের নথিভুক্ত এফআইআরগুলি নিয়ে ৩টি অভিযোগ (FIR) নথিভুক্ত করা হয়েছে৷সিবিআই আরও জানিয়েছে, অভিযুক্ত শেখ শাহজাহানকে ৬ মার্চ সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে হেফাজতে নেওয়া হয়েছিল। মামলার কাগজপত্রও সংশ্লিষ্ট থানা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং 307,326, 392, 395, 397, 426, 440, 342, 143, 109 আইপিসি ধারা যুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন OPTICAL ILLUSION: জিনিয়াসরা নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনি পারবেন?

#Cbi

#bengalilatestnews

 

About Post Author