Home » ভারতে ইংল্যান্ডের বড় পরাজয়ের জন্য দায়ী স্টোকসের অধিনায়কত্ব : ইয়ান চ্যাপেল

ভারতে ইংল্যান্ডের বড় পরাজয়ের জন্য দায়ী স্টোকসের অধিনায়কত্ব : ইয়ান চ্যাপেল

সময় কলকাতা ডেস্ক,১৩ মার্চ :ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। তবুও এখনও কাটাছেঁড়া চলছে।  ইংল্যান্ড দলের পরাজয়ের কারণ সন্ধান করছেন ক্রিকেট বিশ্লেষক থেকে প্রাক্তন তারকারা। এবার এই হারের জন্য কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেল বেন স্টোকসের রক্ষণাত্মক  অধিনায়কত্বকে দায়ী করেছেন। চ্যাপেল তীব্র আক্রমণ  করেছেন বেন স্টোকসকে।

হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড জিতেছিল কিন্তু পরের চারটি ম্যাচে টানা হেরেছে এবং এরমধ্যে চতুর্থ টেস্টে একটা সময় ম্যাচ ইংল্যান্ড দলের নিয়ন্ত্রণে ছিল । আর চতুর্থ টেস্টই নির্ণায়ক হয়ে উঠেছিল। সেই টেস্টের কথা তুলে ধরে ইয়ান চ্যাপেল বলেছেন রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচের উদাহরণ তুলে ধরেন এবং বলেছেন যে, স্টোকসের তথাকথিত আক্রমণাত্মক অধিনায়কত্ব ত্রুটিপূর্ণ ছিল যা সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিপর্যয় ডেকে আনে। স্টোকসের আক্রমণের  বদলে রক্ষণাত্মক হয়ে যাওয়ার সিদ্ধান্তে ভুল ছিল যার ফলে ভারত সহজেই ম্যাচটি জিতেছিল এবং একটি অপ্রতিরোধ্য  লিড নিয়ে নিতে সক্ষম হয় ভারত।

“রোহিত শর্মা এবং বেন স্টোকস তাদের টেস্ট সিরিজে একটি কৌতূহলী অধিনায়কত্বের লড়াই করে গিয়েছে । তবে স্টোকসের আক্রমণাত্মক নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হয়েছে এবং ভারত – রোহিতের নেতৃত্বে – রাঁচিতে চতুর্থ টেস্টে দুর্দান্ত জয়ের সাথে সিরিজটি দখল করেছে,” তাঁর কলামে চ্যাপেল লিখেছেন।

চতুর্থ টেস্টের কথা  বারবার উল্লেখ করে ক্যাপেল বলেছেন, “তৃতীয় সন্ধ্যায় স্টোকসকে তার সেরা দুই বোলার দিয়ে ভারতের তাড়া শুরু করতে হত এবং অন্তত একটি উইকেট দাবি করার জন্য মরিয়া হয়েছিলেন স্টোকস ।অবিশ্বাস্যভাবে, তিনি একজন পার্ট-টাইমার জো রুটকে বল দিয়েছিলেন এবং জিমি অ্যান্ডারসনের অভিজ্ঞ বোলিংকে উপেক্ষা করেছিলেন।ভারত এর পুরো সুবিধা নিয়েছে এবং মাত্র আট ওভারে অমূল্য ৪০ রান যোগ করেছে।”

রাঁচিতে স্টোকস কৌশলগতভাবে  ভুল করেছেন জানিয়ে চ্যাপেল লিখেছেন, তিনি কিছুক্ষেত্রে অতি-সতর্ক ফিল্ড প্লেসিং সেট করে শেষ দিনে অনেকগুলি সহজ সিঙ্গলস নেওয়ার সুযোগ করে দেন। যখন স্টোকসকে অধিনায়ক হিসাবে অত্যন্ত সাহসী হতে হত তবেই আশা করা যেতে পারে তিনি ভাগ্যের সাহচর্য পেতে পারতেন , অথচ  তিনি অস্বাভাবিকভাবে রক্ষণশীল ছিলেন,” চ্যাপেল এমনটাই বলেছেন।

“ভারত সম্ভবত তবুও জিততে পারত তবে অন্তত আক্রমণে গিয়ে, স্টোকস ইংল্যান্ডকে তাদের বিপর্যস্ত অবস্থা কাটিয়ে জয়ের সেরা সুযোগ তৈরি করতে পারতেন । ” চ্যাপেলের মতে  স্টোকস সেই পরিস্থিতিতে সেরা অধিনায়কদের ট্যাকটিস অনুসরণ করে অগ্রসর হলে ভিন্ন ফলের সম্ভাবনা থাকত।।

About Post Author