Home » Bengali Recipe: পোলাও খেতে ইচ্ছা করছে? স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিন পোলাও

Bengali Recipe: পোলাও খেতে ইচ্ছা করছে? স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিন পোলাও

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ ছুটির দিনে বাঙালির পাতে পোলাও থাকবে না,তা আবার হয় নাকি? আর সেই পোলাও যদি ঘরে বানানো হয়, তা হলে তো কথাই নেই। সপ্তাহান্তে পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিন পোলাও। চেনা পদের অচেনা বদল দেখতে পোলাও বানান সয়াবিন দিয়ে। পোলাওয়ের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিন পোলাও। মটন কষা কিংবা বাটার চিকেনের সঙ্গে একেবারে জমে যাবে সয়াবিন পোলাও। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে সয়াবিন পোলাও। সয়াবিন পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
সয়াবিন- ৩০০ গ্রাম
পেঁয়াজ-৬টি
তেজপাতা-৫টি
ক্ষীর-আধ কাপ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-২ চা চামচ
বাসমতি চাল-১ কেজি

আরও পড়ুন     SC on Electoral Bond: নির্বাচনী বন্ডের তথ্য অসম্পূর্ণ, উল্লেখ নেই বন্ড সম্পর্কিত ‘ইউনিক অ্যালফা নিউমারিক নম্বর’! এসবিআই-কে নোটিস সুপ্রিম কোর্টের

জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
গোলমরিচ-১ চা চামচ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই সয়াবিন হালকা সেদ্ধ করে নিন। এরপর সয়াবিনের মধ্যে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে হালকা ভেজে নিন। চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে সয়াবিন ওপরে বসিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন নবাবি সয়াবিন পোলাও।

#SoybeanPolao

#lastestbengalinews

About Post Author