সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: ফের পাকিস্তান আত্মঘাতী জঙ্গি হামলা। প্রাণ গেল অন্তত সাত পাক সেনা জওয়ানের। জানা গিয়েছে, রবিবার খাইবার পাখতুন খোয়ার উত্তর ওয়াজিরিস্তানে বিস্ফোরক বোঝায় ট্রাক নিয়ে হামলা চালায় এক জঙ্গি। বোমা বিস্ফোরণের পাশাপাশি গুলিও চালানো হয় বলেই জানা গিয়েছে। যদিও এই ঘটনার পরই পাল্টা হামলা চালায় পাক সেনা। তাতে প্রাণ যায় ৬ জঙ্গির। ইতিমধ্যেই জইশ- ই-ফারসন-এ-মহম্মদ নামের এই জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। পাক সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গি হামলার ঘটনায় সেনা ঘাঁটির একটা অংশ সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। পাক প্রেসিডেন্ট আসিফ জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা করেছেন।
আরও পড়ুন Daily Horoscope: প্রেমের সম্পর্কে সন্দেহ এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ! জানুন রাশিফল
উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই-তালিবান। পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর আফগানদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে।
#latestbengalinews
#পাকিস্তানেজঙ্গিহামলা


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত